
লম্বা সময় ধরেই বাংলাদেশ দলের বাইরে আছেন সাকিব আল হাসান। কবে ফিরবেন বা আদৌ ফিরবেন কি না সেটা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। তবে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ এবং সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের মতে, অনায়াসেই ২০২৭ বিশ্বকাপ খেলতে পারবেন তারকা অলরাউন্ডার।
জুলাই গণ-অভ্যুত্থানের পর সাকিবের নামে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ২০২৪ সালের অক্টোবরের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাঁকে। সাবেক অধিনায়ককে ফেরাতে আরও আগে থেকেই প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)–গতকাল বিএসপিএর ইফতার মাহফিলে এমনটাই জানান বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ। যদিও পুরো বিষয়টি নির্ভর করছে আইনি জটিলতা ও সরকারের সিদ্ধান্তের ওপর।
আজ সাংবাদিকদের আশরাফুল বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, আগেও বলেছি সাকিবের যে বয়স–৩৭ বা ৩৮। একটা সংস্করণের কথা যদি চিন্তা করে তাহলে আরামসে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলকে সার্ভিস দিতে পারবে এবং এটা বাংলাদেশ দলের জন্য ভালো হবে।’
নিরাপত্তা শঙ্কায় ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে স্বাভাবিকভাবেই মন খারাপ হয়েছে ক্রিকেটারদের। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া হওয়ায় সম্প্রতি ফেসবুক পোস্টে হৃদয়ভঙ্গের কথা জানান সাইফ হাসান। এ ছাড়া জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পারায় মানসিক কোমায় চলে গিয়েছিলেন দুই ক্রিকেটার। তবে আলোচিত ইস্যুটিতে অতীত মনে করে সামনে এগোতে চান আশরাফুল।
এই প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘আমি চারবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছি। দুইবার অধিনায়ক ছিলাম। এবার প্রথমবার কোচ হিসেবে যেতাম, যেহেতু হয়নি। যেটা চলে গেছে সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। সেটা নিয়ে পড়ে থাকলে তো সামনে আগানো যাবে না। ওই ঘটনার পর আমরা একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেললাম, খুব চমৎকার একটা টুর্নামেন্ট হয়েছে; হাই স্কোরিং গেম হয়েছে ফাইনাল ম্যাচে। এখন বিসিএল আছে। সামনে পাকিস্তান আসবে। তো ওইটা (টি-টোয়েন্টি বিশ্বকাপ) নিয়ে পড়ে থাকলে তো জীবন চলবে না।’

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো পরাশক্তিদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার এইটে সিকান্দার রাজার দল। তবে আর্থিক সংকটের কারণে সুপার এইট পর্বে গ্যালারিতে জিম্বাবুয়ের সমর্থকদের উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা
২৭ মিনিট আগে
১৪৭ রানের লক্ষ্য বর্তমান টি-টোয়েন্টি ক্রিকেটে আহামরি কঠিন কিছু না। তবে ব্যাটাররা যদি তাদের কাজটা ঠিকমতো করতে না পারেন, তাহলে এই অল্প রানের লক্ষ্যও হয়ে যায় পাহাড় সমান। পাল্লেকেলেতে আজ ইংল্যান্ডের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না শ্রীলঙ্কা।
১ ঘণ্টা আগে
ওয়ানডেতে ব্যাট হাতে ধুঁকছেন লিটন কুমার দাস। সবশেষ ১৪ ইনিংসে কোনো অর্ধশতকের দেখা পাননি এই উইকেটরক্ষক ব্যাটার। তবে লিটনের এমন বাজে ফর্ম ভাবাচ্ছে না এই সংস্করণের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের ফরম্যাট নিয়ে তোপের মুখে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। টুর্নামেন্টের সুপার এইট নিশ্চিত করা দলের তালিকা চূড়ান্ত হওয়ার পরই সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনা। গ্রুপ চ্যাম্পিয়ন, গ্রুপ রানার্সআপ হওয়ার আগেই দলগুলো জেনে গেল সুপার এইটে তাদের প্রতিপক্ষের নাম। সুনী
২ ঘণ্টা আগে