
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ড ‘এ’ দলের বোলারদের ইচ্ছেমতো পিটিয়েছেন নুরুল হাসান সোহান-মাহিদুল ইসলাম অঙ্কন। ইনিংস যতই শেষের দিকে গড়িয়েছে, তাঁরা মেরেছেন একের পর এক বাউন্ডারি। দুই ব্যাটারই তুলে নিয়েছেন সেঞ্চুরি। জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দল করেছে রানের পাহাড়।
সিলেটে আজ জিতলেই বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে। আর নিউজিল্যান্ড নেমেছে সমতায় ফেরার মিশনে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ বাংলাদেশের ব্যাটিং তাণ্ডবে রীতিমতো চোখে সর্ষেফুল দেখতে থাকে নিউজিল্যান্ড। শেষ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ যোগ করেছে ৯৫ রান। সফরকারীদের সমতায় ফিরতে করতে হবে ৩৪৫ রান।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক নিক কেলি। দলীয় ১২ রানে ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। চতুর্থ ওভারের পঞ্চম বলে পারভেজ হোসেন ইমনকে (৮) ফেরান ক্রিস্টিয়ান ক্লার্ক। ১০ বল খেলে ইমন মেরেছেন দুই চার। উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন এনামুল হক বিজয়। দ্বিতীয় উইকেটে নাঈম শেখের সঙ্গে ৭৩ রানের জুটি গড়তে অবদান রাখেন বিজয়। এই জুটি ভেঙেছে বিজয়ের রানআউটে। ৩৪ বলে তিনটি করে চার ও ছক্কায় ৩৯ রান করেছেন তিনি।
বিজয়ের পর নাঈম শেখও ড্রেসিংরুমের পথ ধরেছেন। ১৬তম ওভারের প্রথম বলে নাঈমকে ফেরান আদি অশোক। ৪১ বলে ৬ চারে ৪০ রান করেন নাঈম। বিজয়-নাঈমকে দ্রুত হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৫.১ ওভারে ৩ উইকেটে ৯৭ রান। পাঁচ নম্বরে নামেন বাংলাদেশ অধিনায়ক সোহান। বাংলাদেশের শেষের দিকে তাণ্ডবে নিউজিল্যান্ডের ফিল্ডাররা ক্যাচের একাধিক সুযোগ পেয়েও সেগুলো লুফে নিতে পারেনি। চতুর্থ উইকেটে অঙ্কনের সঙ্গে ২২৫ রানের জুটি গড়তে অবদান রাখেন সোহান। ৪৭তম ওভারের পঞ্চম বলে বাংলাদেশ দলপতিকে ফিরিয়ে জুটি ভাঙেন ক্লার্ক।
১০১ বলে ৭ চার ও ৭ ছক্কায় ১১২ রান করেন সোহান। অধিনায়ক আউট হওয়ার পর সেঞ্চুরি তুলে নিয়েছেন অঙ্কন। শেষ ওভারের পঞ্চম বলে অঙ্কনকে ফিরিয়েছেন জাকারি ফুলকস। ১০৮ বলে ৭ চার ও ৫ ছক্কায় ১০৫ রান করেন অঙ্কন। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ করেছে ৫ উইকেটে ৩৪৪ রান। নিউজিল্যান্ডের ক্লার্ক নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন ফুলকস ও অশোক।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগেই ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার বিদায়ঘণ্টা বেজে গেছে। তবু তারা এখনো দেশে ফিরতে পারেনি। অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটছে। এবার আটকে পড়া ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের দেশে ফেরার ব্যবস্থা করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
২২ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম সেজেছিল বিশেষ সাজে। ফাইনাল বলে কথা, তাও আবার ফাইনালিস্ট যখন ভারত, তখন তো ভিন্ন আবহ থাকবেই। ভারতের অনেক সাবেক ক্রিকেটার পরিবারসহ খেলা দেখতে এসেছিলেন। কিন্তু সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালসেরা ক্রিকেটারকে দেখা যায়নি আহ
৪২ মিনিট আগে
সময়টা উপভোগ করছেন রিশাদ হোসেন। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি লিগ সব জায়গায়ই লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের ঘায়েল করছেন তিনি। মিরপুরে সবশেষ ওয়ানডে সিরিজে যিনি কাঁপিয়েছেন, ফের একই ভেন্যুতে পাকিস্তান সিরিজ হওয়ায় আলোচনায় এই তরুণ লেগস্পিনার।
২ ঘণ্টা আগে
ইরানের নারী ফুটবল দলের পাঁচ খেলোয়াড় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চাওয়ার পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তাঁদের নিজভূমে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।
২ ঘণ্টা আগে