দীর্ঘদিনের জীবনসঙ্গীনী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কবে এই দম্পতি বিয়ে করছেন, তা এখনো ঠিক হয়নি। তবে এক সপ্তাহের মধ্যেই তাঁরা গাঁটছড়া বাঁধছেন।
রোনালদো-জর্জিনা এ সপ্তাহের শেষের দিকে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর গতকালের এক প্রতিবেদন থেকে জানা গেছে। মাদেইরা শহরের ফুনসালের ক্যাথেড্রালে হবে এই অনুষ্ঠান। তারপর অতিথিদের জন্য বিলাসবহুল পাঁচ তারকা স্যাভয় প্যালেস হোটেলে আয়োজন করা হবে। ব্রিটিশ সংবাদমাধ্যমকে এক সূত্র বলেছে, ‘হোটেলের অতিথিদের জানিয়ে দেওয়া হয়েছে যে শুক্রবার ও শনিবার হোটেলের দুটি তলা ব্যবহার করা যাবে না। এছাড়া বার হিসেবে ব্যবহৃত কয়েকটি নির্দিষ্ট এলাকাও ওই সময় বন্ধ থাকবে।’
রোনালদোর বেড়ে ওঠা এই ফুনচাল শহরেই। বর্তমানে তাঁর ১২০ কোটি থেকে ১৪০ কোটি ডলার সম্পদ রয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৪৭৭৪ কোটি থেকে ১৭২৩৬ কোটি টাকার মধ্যে। এখন তাঁর কাড়ি কাড়ি টাকা থাকলেও শৈশবটা কেটেছে চরম দারিদ্র্যের মধ্যে। ভাইবোনদের সবার সঙ্গে একই ঘর ভাগ করে থাকতেন। মাত্র ১১ বছর বয়সে তিনি বাড়ি ছেড়ে লিসবনের স্পোর্তিং সিপি একাডেমিতে যোগ দিয়েছেন।
স্পোর্তিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, আল নাসর—ক্লাব ফুটবলে এই পাঁচ ক্লাবের হয়ে খেলছেন রোনালদো। যার মধ্যে ম্যান ইউতে খেলেছেন দুই দফায়। ২০২৩ সালে ম্যানচেস্টার ছেড়ে সৌদির আল নাসরে খেলছেন। সব ক্লাবের হয়েই তাঁর শিরোপা জয়ের কীর্তি রয়েছে।
সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপে শেষ ষোলোতে বিদায় নেওয়ার সময় অঝোরে কেঁদেছেন রোনালদো। সোনালি ট্রফি জিততে না পারার হতাশাতেই তাঁর বিশ্বকাপ শেষ হয়েছে। এবার তিনি ফুনচালে ফিরে বিয়ে করতে যাচ্ছেন। এই শহর তাঁর সম্মানে একটি ব্রোঞ্জের ভাস্কর্য স্থাপন করেছে। ফুনচালের একটি হোটেলের নামও রাখা হয়েছে রোনালদোর নামে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের এক নম্বর অবস্থানে অস্ট্রেলিয়া তো এমনি এমনি হয়নি। ঘরের মাঠে গত আড়ই বছরে ১৫ টেস্টের মধ্যে জিতেছে ১১টিতেই। অজিদের তাদের ডেরায় হারাতে তাই করতে হবে বিশেষ কিছুই। হান্নান সরকারের মতে অস্ট্রেলিয়ার মাঠে বাংলাদেশ কাঁপিয়ে দিতে পারে।
২৪ মিনিট আগে
শিরোনামটা দেখেই মনে হতে পারে অবসর ভেঙে আবার ফিরে আসতে চান ইংল্যান্ড দলে। ব্যাপারটা আসলে তা নয়। বেন স্টোকস কোচ হয়ে যুক্ত হতে চান ইংল্যান্ড ক্রিকেট দলের সঙ্গে
২৯ মিনিট আগে
ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে চলছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট। এই টেস্ট চলা অবস্থাতেই নতুন কোচ নিল পাকিস্তান। দলটির ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মাইকেল স্মিথ।
২ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর বিয়ে নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। বিশ্বের অন্যতম তারকা ফুটবলার বলে কথা। তার ওপর এখন শোনা যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বীর বিয়েতে উপস্থিত থাকতে পারেন লিওনেল মেসি। তাতে করে ভক্ত-সমর্থকদের কৌতূহল অনেক বেড়ে গেছে।
৩ ঘণ্টা আগে