Ajker Patrika

তিন গোলে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১৮: ৫৬
তিন গোলে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ
বাংলাদেশের জালে ৩ গোল দিয়েছে ভিয়েতনাম। ছবি: সংগৃহীত

র‍্যাঙ্কিংয়ের বিশাল ব্যবধানটা মাঠের লড়াইয়েও স্পষ্ট হয়ে দাঁড়াল। ভিয়েতনামের কাছে পাত্তাই পাচ্ছে না বাংলাদেশ। গতকাল সংবাদ সম্মেলনে চোখে চোখ রেখে লড়াইয়ের আশ্বাস দিয়েছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। অথচ তাঁর শিষ্যরা তাল মেলাতে পারছেন না ভিয়েতনামের বিপক্ষে। প্রীতি ম্যাচের প্রথমার্ধে তাই ৩–০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেল বাংলাদেশ।

হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে আজ হামজা চৌধুরীর খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও তা কেটে যায়। কিন্তু হামজা–শমিতকে নিয়েও বাংলাদেশ গোল হজম করে বসে অষ্টম মিনিটে। কর্নার থেকে ট্রুং তিয়েন আনের শট ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালেই বল ফেলে দেন জায়ান আহমেদ।

১৮ মিনিটে গুয়েন কুয়াংয়ের নেওয়া ফ্রি কিকে মাথা ছুঁইয়ে ব্যবধান দ্বিগুণ করতে কোনো অসুবিধা হয়নি ব্রাজিলিয়ান বংশোদ্ভূত জুয়ান মানের। বাংলাদেশ গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ কেবল তাকিয়েই ছিলেন।

দুই গোলে এগিয়ে থাকায় ভিয়েতনাম কিছুটা ধীরগতিতে খেলার চেষ্টা করছিল, ঠিক তখনই তারা সুযোগের সদ্ব্যবহার করে করে। বাংলাদেশের রক্ষণভাগের দুর্বলতাকে কাজে লাগিয়ে গুয়েন হাই লং বল নিয়ে পেনাল্টি বক্সে ঢুকে পড়েন। ফাহমিদুল ইসলাম ও তারিক কাজিকে কাটিয়ে ৩৮ মিনিটে ডান কোনা দিয়ে দলের তৃতীয় গোলটি করেন তিনি। তাতে আরও স্পষ্ট হয়ে রক্ষণের দুর্বলতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: বেঁচে ফিরলেন খোকসার খাইরুল, ছিনিয়ে নিয়েছে মোবাইল ফোন

সোনার দাম দীর্ঘমেয়াদি পতনে যাচ্ছে

‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ

হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গীতা পাঠে জামায়াত এমপির ‘বারণ’, শোনেননি ইউএনও

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত