
বিশ্বকাপের সেরা ৩২-এ আর্জেন্টিনা-কেপ ভার্দের ম্যাচ চলাকালে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও কনটেন্ট নির্মাতা আইশোস্পিড। এই ঘটনায় তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। ন্যক্কারজনক এই কাণ্ডে রীতিমতো নিন্দা জানিয়েছে ফিফা।
মায়ামিতে গত ৪ জুলাই টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারায় আর্জেন্টিনা। ম্যাচ চলাকালীন লাইভস্ট্রিম করছিলেন আইশোস্পিড, যাঁর প্রকৃত নাম ড্যারেন ওয়াটকিনস জুনিয়র। সে সময় গ্যালারিতে থাকা এক আর্জেন্টাইন সমর্থক তাঁকে স্প্যানিশ ভাষায় বলেন, ‘চিড়িয়াখানায় গিয়ে কাঁদো।’ মন্তব্যটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
সেই ঘটনার প্রেক্ষিতে ফিফার দেওয়া এক বিবৃতিতেবলা হয়েছে, ‘৪ জুলাই ২০২৬ মিয়ামি স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ চলাকালে এক সমর্থক এবং #IShowSpeed-কে ঘিরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ফিফা অবগত হওয়ার সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করেছে।’
একই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ফিফা সব ধরনের বর্ণবাদ, বিদ্বেষ ও বৈষম্যের কঠোর নিন্দা জানায়। বিশ্বকাপ একটি ঐক্য, বৈচিত্র্য ও পারস্পরিক সম্মানের উদযাপন। যারা এসব মূল্যবোধকে ক্ষুণ্ন করে এমন আচরণ করে, তাদের ফিফা স্বাগত জানাবে না।’
এবারের বিশ্বকাপে ফিফা, যুক্তরাষ্ট্রভিত্তিক সম্প্রচারকারী ফক্স স্পোর্টস এবং ইউটিউবের সঙ্গে একটি চুক্তির আওতায় একাধিক ম্যাচে উপস্থিত থেকে লাইভস্ট্রিম করছেন আইশোস্পিড। ওই চুক্তির মাধ্যমে তিনি আনুষ্ঠানিক ম্যাচ সম্প্রচারও একযোগে (সিমুলকাস্ট) দেখানোর সুযোগ পাচ্ছেন।
বিশ্বজুড়ে আইশোস্পিডের জনপ্রিয়তাও এখন তুঙ্গে। ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক ও এক্স—সব মিলিয়ে তাঁর অনুসারীর সংখ্যা ১৫ কোটিরও বেশি। বিশ্বকাপের বিভিন্ন স্টেডিয়ামে তাঁকে ঘিরে দর্শকদের ব্যাপক উন্মাদনাও দেখা গেছে।

নেমে গিয়েছিল এক ধাপ, উঠতেও লাগল মাত্র এক মৌসুম। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টুতে খেলেই ডিভিশন ওয়ানে ফেরার টিকিট নিশ্চিত করেছে কেন্ট। দলটির এই সাফল্যের অংশ হয়েছেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
৩ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপে পরশু মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই জাতীয় দলে অভিষেক হয়েছে শুকির। দ্বিতীয়ার্ধের শুরুতে ফাহামিদুল ইসলামের বদলি হয়ে মাঠে নামেন তিনি। বাংলাদেশের আক্রমণে কিছুটা গতি ফেরাতে পেরেছিলেন শুকি ও আরেক অভিষিক্ত জিদান ইউসুফ। বাংলাদেশ ৩-০ গোলে হারলেও অভিষেকের রোমাঞ্চটা পেয়েছেন ঠিকই।
৪ ঘণ্টা আগে
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ঘিরে নিজের লক্ষ্য পরিষ্কার করেছেন বিরাট কোহলি। ভারতের হয়ে আগামী বিশ্বকাপই তাঁর শেষ ওয়ানডে বিশ্বকাপ হবে বলে জানালেন এই অভিজ্ঞ ব্যাটার। আসন্ন বিশ্বকাপে শিরোপা জিততে যা কিছু করা দরকার, সবকিছু করতে প্রস্তুত তিনি।
৮ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে জশ ইংলিসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ডান হাতের তর্জনীতে চিড় ধরায় সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
১০ ঘণ্টা আগে