
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ‘এ’ দলের সিরিজে নিউজিল্যান্ডের ব্যাটারদের পরীক্ষা নিচ্ছেন শরীফুল ইসলাম-সৈয়দ খালেদ আহমেদরা। রান করতেই যে বেগ পেতে হচ্ছে কিউই ব্যাটারদের। উপরন্তু সফরকারীরা উইকেট হারাচ্ছে নিয়মিত বিরতিতে।
বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সিলেটে শুরু হয়েছে আজ। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েই যেন বেকায়দায় পড়েছে নিউজিল্যান্ড। স্পিনারদের সাবলীলভাবে খেললেও পেসারদের যেন খেলতেই পারছেন না কিউই ব্যাটাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫.২ ওভারে ৫ উইকেটে ৪৮ রান করেছে নিউজিল্যান্ড ‘এ’ দল।
টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া নিউজিল্যান্ড ‘এ’ দলের উদ্বোধনী জুটি ভেঙে যায় ৫ রানে। তৃতীয় ওভারের পঞ্চম বলে কিউই ওপেনার ডেল ফিলিপসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন শরীফুল ইসলাম। ৮ বল খেলেও কোনো রান করতে পারেননি ফিলিপস। ঠিক তার পরের ওভারে সৈয়দ খালেদ আহমেদ দেন জোড়া ধাক্কা। চতুর্থ ওভারে তৃতীয় ও পঞ্চম বলে ম্যাট বয়েল ও মুহাম্মদ আব্বাসকে ফিরিয়েছেন খালেদ। বয়েল হয়েছেন এলবিডব্লিউ। আর আব্বাসের ক্যাচ ধরেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কও তিনি।
খালেদের জোড়া ধাক্কা দিতে না দিতেই শরীফুল নিয়েছেন আরও এক উইকেট। সপ্তম ওভারের পঞ্চম বলে নিউজিল্যান্ড ‘এ’ দলের অধিনায়ক নিক কেলিকে বোল্ড করেন শরীফুল। ফিলিপস, বয়েল, আব্বাস, কেলি—এই চার ব্যাটারই শূন্য রানে আউট হয়েছেন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা নিউজিল্যান্ড ‘এ’ দলের স্কোর হয়ে যায় ৬.৫ ওভারে ৪ উইকেটে ১৩ রান।
বিপর্যস্ত নিউজিল্যান্ডের হাল ধরার চেষ্টা করেন জশ ক্লার্কসন ও রিস মারিউ। পঞ্চম উইকেটে ৩৫ রানের জুটি গড়েন তাঁরা। ১৬তম ওভারের দ্বিতীয় বলে ইবাদত হোসেন চৌধুরীকে পুল করতে যান ক্লার্কসন। টাইমিংয়ে গড়বড় হওয়া বল ক্যাচ ধরেন সোহান। ২৫ বল খেলে ক্লার্কসন করেছেন ৭ রান। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্ত আগলে ব্যাটিং করছেন ওপেনার মারিউ। ৪৫ বলে করেছেন ৩৫ রান। উইকেটরক্ষক ব্যাটার মিচ হে মাত্র উইকেটে এসেছেন।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগেই ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার বিদায়ঘণ্টা বেজে গেছে। তবু তারা এখনো দেশে ফিরতে পারেনি। অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটছে। এবার আটকে পড়া ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের দেশে ফেরার ব্যবস্থা করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম সেজেছিল বিশেষ সাজে। ফাইনাল বলে কথা, তাও আবার ফাইনালিস্ট যখন ভারত, তখন তো ভিন্ন আবহ থাকবেই। ভারতের অনেক সাবেক ক্রিকেটার পরিবারসহ খেলা দেখতে এসেছিলেন। কিন্তু সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালসেরা ক্রিকেটারকে দেখা যায়নি আহ
২ ঘণ্টা আগে
সময়টা উপভোগ করছেন রিশাদ হোসেন। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি লিগ সব জায়গায়ই লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের ঘায়েল করছেন তিনি। মিরপুরে সবশেষ ওয়ানডে সিরিজে যিনি কাঁপিয়েছেন, ফের একই ভেন্যুতে পাকিস্তান সিরিজ হওয়ায় আলোচনায় এই তরুণ লেগস্পিনার।
৩ ঘণ্টা আগে
ইরানের নারী ফুটবল দলের পাঁচ খেলোয়াড় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চাওয়ার পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তাঁদের নিজভূমে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে