
নিউজিল্যান্ড সিরিজেও কি তবে ডাগআউটে বসে কাটাতে হবে সৌম্য সরকারকে— ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পরও একাদশে জায়গা না পাওয়া এই ওপেনারকে নিয়ে এখন এই প্রশ্ন অনেকের। একদিকে টিম ম্যানেজমেন্টের আস্থা সাইফ হাসান -তানজিদ হাসান তামিমের জুটির ওপর, অন্যদিকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলছেন পর্যাপ্ত সুযোগ দেওয়ার কথা।
গত বছর ওয়েস্ট ইন্ডিজে নিজের শেষ ওয়ানডেতে ৮৬ বলে ৯১ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন সৌম্য। তার আগে দ্বিতীয় ওয়ানডেতেও করেন ৪৫ রান। তবে দুর্দান্ত ইনিংস খেলার পরও পাকিস্তান সিরিজটা সৌম্যর কেটেছে ডাগআউটে বসে। এবার নিউজিল্যান্ড সিরিজে কি সৌম্যর সুযোগ মিলবে—প্রথম ওয়ানডের আগে আজ সংবাদ সম্মেলনে এই প্রশ্নের উত্তরে মিরাজ বলেন, ‘একজন ব্যাটারকে পর্যাপ্ত সুযোগ দেওয়া উচিত। একটি বা দুটি ম্যাচ যথেষ্ট নয়। তিন-চার ম্যাচ খেলার পর একজন ক্রিকেটার নিজের ভুল বুঝতে পারে। অধিনায়ক হিসেবে আমার পরিকল্পনা থাকবে যেন সবাই তার জায়গায় সঠিক সুযোগ পায়।’
সবশেষ মার্চে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে তানজিদ হাসান তামিম সিরিজসেরা হয়েছেন। এক ম্যাচে করেন সেঞ্চুরি। অথচ তাঁর উদ্বোধনী জুটিতে আরেক সঙ্গী সাইফ হাসান রীতিমতো ব্যর্থ। তিন ম্যাচ মিলিয়ে করেন ৫২ রান। পাকিস্তানের বিপক্ষে তিন ওয়ানডেতে একই একাদশ নিয়ে খেলায় আর সুযোগ মেলেনি সৌম্যর। একটা ম্যাচেও সুযোগ না পাওয়ায় সৌম্যর স্ত্রী বিস্ফোরক পোস্ট দিয়েছিলেন তখন।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণার পর সৌম্য সুযোগ পাবেন কি না, এটা নিয়ে আলোচনা চলছেই। আজ এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে সৌম্যর নাম মিরাজ নেননি। তবে তাঁর (মিরাজ) কথাবার্তায় তামিম-সাইফ জুটিতেই থিতু হওয়ার ইঙ্গিত মিলেছে। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আগের সিরিজে আমাদের উদ্বোধনী জুটিতে ১০০-এর বেশি রান যোগ হয়েছে। যা দলের জন্য বড় প্রাপ্তি। শুরুতে উইকেট পড়ে গেলে চাপ চলে আসে। আমরা শুধু বড় স্কোর দেখি না। অনেক সময় ১০-২০ রানের ছোট ইনিংসও দলের জন্য ইমপ্যাক্টফুল হতে পারে। আমাদের এসব বিষয় মাথায় রাখতে হয়।’
ঘরের মাঠে বাংলাদেশের সাম্প্রতিক সিরিজগুলোতে দর্শক তুলনামূলক কম চোখে পড়েছে। অথচ ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দুটি সিরিজই জিতেছে স্বাগতিক হিসেবে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে আজ সংবাদ সম্মেলনে দর্শক প্রসঙ্গে মিরাজ বলেন, ‘পারফরম্যান্সের কথা বলতে গেলে আমরা গত দুটি সিরিজ জিতেছি। আর রমজানের সময় খেলা থাকায় (পাকিস্তান সিরিজে) দর্শক হয়তো তুলনামূলক কম ছিল। ঈদের পর অনেকেই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়েছিল।’
১৭ ও ২০ এপ্রিল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডে হবে মিরপুরে। তৃতীয় ওয়ানডে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে। এরপর তিন টি-টোয়েন্টির প্রথম দুই টি-টোয়েন্টির ভেন্যুও চট্টগ্রাম। তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি হবে মিরপুরে।

বিদেশে যাওয়ার আগে দেশের মাটিতেও হবে প্রস্তুতির একটি অংশ। ফাহাদ করিম জানান, চট্টগ্রামে ১০ দিনের একটি ক্যাম্প করার কথা রয়েছে বাংলাদেশ দলের। চট্টগ্রাম থেকে ফিরে ঢাকায় দুই দিন অনুশীলন শেষে দেশের বাইরের উদ্দেশ্যে উড়াল দেবেন ঋতুপর্ণা-মারিয়ারা । চীন কিংবা থাইল্যান্ড—যেখানেই ক্যাম্প হোক না কেন, সেখান থেকে আ
১৪ মিনিট আগে
গত ৯ এপ্রিল বাফুফে নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল। ধারণা করা হচ্ছে, প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী বাংলাদেশ দলের হয়ে খেলার প্রক্রিয়া শুরু করায় বিশ্বজুড়ে কোচদের মধ্যে এই পদের গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কার কাঁধে ওঠে জাতীয় দলের দায়িত্ব।
১ ঘণ্টা আগে
তবে তামিম অনুষ্ঠানে বুলবুলের প্রতি কৃতজ্ঞতা জানান। যাঁরা ছিলেন না ক্যাপ্টেনস কার্ড অনুষ্ঠানে, তাঁদের উদ্দেশে বিসিবি সভাপতি বলেন, ‘কার্ডগুলো আপনাদের জন্য রেডি আছে। যখনই আপনারা আসবেন, যখনই আপনারা দেশে থাকবেন, প্লিজ কার্ডগুলো আমাদের কাছ থেকে গ্রহণ করবেন। এটা বিসিবিতে আপনাদের সবার জন্য সব সময় প্রস্তুত থ
১ ঘণ্টা আগে
বাংলাদেশ সিরিজের দল ঘোষণার পর থেকেই আলোচনায় নিউজিল্যান্ড। দ্বিতীয় সারির দল নিয়ে এলেও প্রধান কোচ ফিল সিমন্স এবং ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কিউইদের হালকাভাবে নিচ্ছেন না। নিউজিল্যান্ডের অবশ্য নিজেদের দল নিয়ে নয়। সফরকারীরা বেশি ভাবছে বাংলাদেশের আবহাওয়া নিয়ে।
৪ ঘণ্টা আগে