
সেমিফাইনালের মঞ্চে এমন ভুলের সুযোগ খুব কমই মেলে। আর সেই সুযোগটা যদি পায় স্পেনের মতো দল, তাহলে সেটা গোলে পরিণত করতে ভুল করে না।
ডালাস স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের প্রথমার্ধে সেটিই দেখা গেল। লুকা দিনিয়ের একটি ভুল ও মিকেল ওইয়ারসাবালের ঠান্ডা মাথার ফিনিশিংয়ে ফ্রান্সের বিপক্ষে ১–০ গোলে এগিয়ে রয়েছে স্পেন।
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল স্পেনের। রদ্রি মাঝমাঠে খেলার গতি নিয়ন্ত্রণ করেছেন, দানি ওলমো বারবার দুই লাইনের মাঝখানের ফাঁকা জায়গা খুঁজেছেন, আর ডান প্রান্তে বল পেলেই ফরাসি রক্ষণকে ব্যস্ত রেখেছেন ইয়ামাল।
১৬ মিনিটে উসমান দেম্বেলের লম্বা পাসে স্পেনের রক্ষণ ভেঙে বেরিয়ে যান এমবাপ্পে। কিন্তু আইমেরিক লাপোর্তে ও পাও কুবার্সি দুই দিক থেকে চেপে ধরে ফরাসি অধিনায়ককে শট নেওয়ার সুযোগই দেননি। প্রথমার্ধে সেটিই ছিল ফ্রান্সের সবচেয়ে বড় সুযোগ।
চার মিনিট পরই বদলে যায় ম্যাচের গল্প। বলের দিকেই চোখ ছিল দিনিয়ের। কিন্তু পেছন থেকে ছুটে আসা ইয়ামালকে দেখতেই পাননি। বল ক্লিয়ার করতে গিয়ে স্প্যানিশ উইঙ্গারের গায়ে আঘাত করে বসেন ফরাসি ডিফেন্ডার। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান।
২২ মিনিটে স্পটকিক থেকে কোনো ভুল করেননি ওইয়ারসাবাল। মাইক ম্যানিয়া পারেননি তাঁর শট ঠেকাতে। চলতি বিশ্বকাপে এটি ওইয়ারসাবালের পঞ্চম গোল। এর মাধ্যমে ১৯৮৬ সালে এমিলিও বুত্রাগেনিও এবং ২০১০ সালে ডেভিড ভিয়ার পর স্পেনের হয়ে এক বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচ গোলের যৌথ রেকর্ডে নাম লেখালেন তিনি। বিশ্বকাপ ইতিহাসে ফ্রান্স ১৬টি পেনাল্টি হজম করল—যা কোনো দলের সর্বোচ্চ।
গোল হজমের ধাক্কা সামলানোর আগেই আরেক বিপদে পড়ে ফ্রান্স। ২৮ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন উইলিয়াম সালিবা। তাঁর জায়গায় নামেন মাক্সঁস লাক্রোয়া।
এরপর ম্যাচ যেন আরও বেশি স্পেনের নিয়ন্ত্রণে চলে যায়। ছোট ছোট পাসে ফরাসি রক্ষণকে দৌড় করাতে থাকে লা রোহারা। ৩৮ মিনিটে সেই আধিপত্য প্রায় দ্বিতীয় গোল এনে দিচ্ছিল। ম্যানিয়াঁর ভুল পাস কেড়ে নিয়ে দানি অলমোর ব্যাকহিল পাসে বক্সে ঢুকে পড়েন ইয়ামাল। নিজে শট না নিয়ে তিনি বল বাড়িয়ে দেন লুইসের দিকে। কিন্তু লুইসের শট শেষ মুহূর্তে ডিফেন্ডারের গায়ে লেগে কর্নারের বিনিময়ে বাইরে চলে যায়।
বিরতিতে ব্যবধান তাই মাত্র এক গোলের।

আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। টানা তৃতীয়বারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালে ওঠার পথে এই সিরিজটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
৯ মিনিট আগে
ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে আরও ২৩ গোল করতে হবে ক্রিস্টিয়ানো রোনালদোকে। এ নিয়ে পর্তুগিজ মহাতারকার সঙ্গে কথা হয়েছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। তবে সেই কথোপকথনের পর রোনালদোর মুখভঙ্গি ঘিরেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
৩২ মিনিট আগে
দুবাইতে এশিয়া কাপ শুরু হবে আগামী ২৮ আগস্ট। ১৩ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া। নিজেদের প্রথম ম্যাচে ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
আতলেতিকো বরাবরই বলে আসছে, এই দলবদলে আলভারেসকে বিক্রি করতে চায় না তারা। তবে ক্লাবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। তখন আলভারেসকে বিক্রির ব্যাপারে নতুন করে ভাববে তারা।
৩ ঘণ্টা আগে