
সামাজিক যোগাযোগমাধ্যমে পূর্ববর্তী রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কিত তথ্য প্রকাশের পর বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের সদস্য ও গ্রাফিকস ডিজাইনার তানিম সুফিয়ানীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ সোমবার (২৪ আগস্ট) বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই সিদ্ধান্তটি কার্যকর করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তানিম সুফিয়ানীর পূর্ববর্তী রাজনৈতিক কার্যক্রম সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু তথ্য বিএনপি মিডিয়া সেলের কর্তৃপক্ষের নজরে এসেছে। বিষয়টি প্রতিষ্ঠানের পেশাগত স্বচ্ছতা, পারস্পরিক আস্থা এবং অভ্যন্তরীণ নীতিমালার পরিপন্থী হিসেবে বিবেচিত হয়েছে। এ অবস্থায়, মিডিয়া সেলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে ২৪ আগস্ট থেকে তানিম সুফিয়ানীকে ডিজিটাল টিমের গ্রাফিকস ডিজাইনার পদসহ সংশ্লিষ্ট সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়, অব্যাহতির পর থেকে বিএনপি মিডিয়া সেলের নাম, পরিচয়, পদ, দায়িত্ব কিংবা অভ্যন্তরীণ কার্যক্রমের সঙ্গে তাঁর কোনো ধরনের প্রতিনিধিত্ব বা সম্পৃক্ততা থাকবে না।
উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক আওয়ামী লীগ নেতার সঙ্গে তানিম সুফিয়ানীর ছবি ভাইরাল হয়েছে। এ ছাড়া তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছিলেন বলেও অভিযোগ উঠেছে।

১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনার কারণে জনগণের ভোগান্তি ব্যাপকভাবে বেড়েছে এবং সরকারের প্রতি জন-আস্থা একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট...
১৪ ঘণ্টা আগে
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, ফুলবাড়ী চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ চার দফা দাবিতে ঢাকা থেকে ফুলবাড়ী পর্যন্ত তিন দিনব্যাপী প্রচারযাত্রা আগামীকাল সোমবার (২৪ আগস্ট) শুরু হচ্ছে। ফুলবাড়ী গণ-অভ্যুত্থানের ২০ বছর পূর্তি উপলক্ষে গণতান্ত্রিক অধিকার কমিটি এ কর্মসূচির আয়োজন করেছে...
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা নিজেদের পরিবারের স্বচ্ছলতার পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের স্বার্থ রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত, হয়রানি বন্ধ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব...
১৭ ঘণ্টা আগে
মূল যুদ্ধের আগে বাহিনী তৈরি হয়, তাদের কসরত করতে হয়, রিহার্সাল দিতে হয়। তারা যেন চব্বিশকে ফাইনাল যুদ্ধ মনে না করে, এটা ছিল ফাইনাল যুদ্ধের রিহার্সাল। ‘ফ্যাসিবাদের দোসরেরা’ ন্যারেটিভ নির্মাণে নেমে পড়েছে। চব্বিশে যে মানুষগুলো জেগে উঠেছিল, তারা সবাই মারা যায়নি, তারা ঘুমিয়ে পড়েনি। তারা সজাগ দৃষ্টিতে সবকি
১৯ ঘণ্টা আগে