ক্রিকইনফোর খবর

ঠিক এক মাস পরই ভারত-শ্রীলঙ্কায় শুরু হচ্ছে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। সবকিছু ঠিক থাকলেও শেষ মুহূর্তে এসে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের ইস্যু তৈরি হয়েছে। তবে ক্রিকইনফোর খবর, বাংলাদেশ যে শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে চাচ্ছে, সেই দাবি না-ও মেনে নিতে পারে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এমনকি লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের পয়েন্টও কাটা হতে পারে।
নিরাপত্তার কারণে ভারতে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের খেলতে অসুবিধা হবে বলে বিকল্প ভেন্যুতে খেলতে আইসিসিকে রোববার চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে, আইসিসি-বিসিবির ভার্চুয়াল সভা হয়েছে। বিসিবিকে আইসিসি স্পষ্ট জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্য কোথাও সরানো তাদের (আইসিসি) পক্ষে সম্ভব নয়। যদি ভারতে না যায়, সে ক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট কাটা যেতে পারে বলে আইসিসি জানিয়ে দিয়েছে বলে ক্রিকইনফোর খবর।
টুর্নামেন্টের প্রথম দিন ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনসে হওয়ার কথা বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। একই মাঠে ৯ ও ১৪ ফেব্রুয়ারি লিটনদের প্রতিপক্ষ ইতালি ও ইংল্যান্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বাংলাদেশের খেলার কথা নেপালের বিপক্ষে। এখন যদি বাংলাদেশের চার ম্যাচ শ্রীলঙ্কায় চলে যায়, সে ক্ষেত্রে ‘বি’ গ্রুপের কিছু ম্যাচ ভারতে ভাগ হয়ে যেতে পারে। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান, জিম্বাবুয়ে—‘বি’ গ্রুপে পড়েছে এই পাঁচ দল। শ্রীলঙ্কা আয়োজক হওয়ায় ঘরের মাঠেই গ্রুপ পর্বের চার ম্যাচ খেলবে। তবে বাকি চার দলের ম্যাচগুলোর কিছু অংশ ভারতে হওয়ার সম্ভাবনা রয়েছে। কলম্বোর প্রেমাদাসা, সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি), পাল্লেকেলে—বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার এই তিন ভেন্যু নির্ধারণ করা হয়েছে।
আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের নাম বাদ দেওয়ার পর মূলত বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজের নাম ছেঁটে ফেলে কলকাতা নাইট রাইডার্স। পরে জানা গেল, বিসিসিআইয়ের একদম শীর্ষ পর্যায় থেকে বাংলাদেশের বাঁহাতি পেসারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এসেছে। বিসিসিআইয়ের কর্মকর্তারা এই ব্যাপারে কোনো আলাপ-আলোচনা করেননি। ভারতীয় বোর্ডকে এরপর কীর্তি আজাদসহ অনেক তারকা ক্রিকেটার ধুয়ে দিয়েছেন।
মোস্তাফিজকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে ভারতে ম্যাচ খেলা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ঝুঁকিপূর্ণ বলে বক্তব্য এসেছে বাংলাদেশ সরকারের একাধিক উপদেষ্টার পক্ষ থেকে। এমনকি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে নির্দেশও দেওয়া হয়েছে। এখন ক্রিকইনফোর প্রতিবেদন সত্যি হলে লিটন-তামিমদের খেলতে হবে ভারতের মাঠেই।

নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। তবে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে অন্তত ব্যক্তিগত লড়াইয়ে জিতেছেন নেইমার। নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিল্যান্ডের সঙ্গে পেনাল্টি নেওয়ার আগে ও পরে তাঁর কথার লড়াই এখন ভক্তদের আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে।
৫ মিনিট আগে
রীতিমতো এক নাটকই মঞ্চস্থ হলো মেক্সিকো সিটির আসতেকা স্টেডিয়ামে। ইংল্যান্ড-মেক্সিকোর ম্যাচে কী ছিল না! ফাউল, লাল কার্ড, পেনাল্টি। এমন নাটকীয় ম্যাচে শেষ হাসি হেসেছে টমাস টুখেলের দল। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট কাটল ইংলিশরা।
২ ঘণ্টা আগে
ক্লাব পর্যায়ে গোলের ঝুলঝুরি ছুটিয়ে অনেক আগেই গোলমেশিন তকমা পেয়েছেন আরলিং হালান্ড। এবারের বিশ্বকাপেও ধারাবাহিকভাবে জালের দেখা পাচ্ছেন। শেষ ষোলো থেকে ব্রাজিলকে বিদায় করার পথে দুইবার পেয়েছেন জালের দেখা। এরপর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই স্ট্রাইকার।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর আক্ষেপের নাম হয়ে থাকল পেনাল্টি মিস। স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হয়ে ভক্তদের তোপের মুখে পড়েছেন ব্রুনো গিমারেস। একই সঙ্গে সামনে উঠে আসছে ভিনিসিয়ুস জুনিয়রের নাম।
২ ঘণ্টা আগে