Ajker Patrika

৫ পরিবর্তন নিয়ে পাকিস্তানকে ধবলধোলাই করতে নামল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৮: ৪৩
৫ পরিবর্তন নিয়ে পাকিস্তানকে ধবলধোলাই করতে নামল বাংলাদেশ
৫ পরিবর্তন নিয়ে একাদশ গড়ল বাংলাদেশ। ফাইল ছবি

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জয় পেলেই ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করবে স্বাগতিকেরা।

শেষ ম্যাচে বাংলাদেশ একাদশে এনেছে পাঁচটি পরিবর্তন। বিশ্রামে দেওয়া হয়েছে পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমানকে। তাঁদের জায়গায় ফিরেছেন তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।

২০২৩ সালের জুলাইয়ের পর এই প্রথমবার বাংলাদেশের টি-টোয়েন্টি একাদশে ফিরেছেন বাঁহাতি স্পিনার নাসুম।

বাংলাদেশের একাদশ: মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাসুম আহমেদ।

পাকিস্তানের একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), সালমান আলী আঘা (অধিনায়ক), হাসান নওয়াজ, হুসাইন তালাত, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, আহমেদ দানিয়াল ও সালমান মির্জা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত