
লিওনেল মেসির মতো ফুটবলারকে থামানো যে কোনো দলের জন্যই অনেক বড় পরীক্ষা। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালের আগে সেই কঠিন চ্যালেঞ্জের জন্য বিশেষ পরিকল্পনা করেছেন ইংল্যান্ড কোচ থমাস টুখেল। আর্জেন্টাইন মহাতারকাকে আটকাতে ম্যান টু ম্যান মার্কিংয়ের কৌশল কাজে লাগানোর কথা ভাবছেন তিনি।
মেসিকে থামানোর পরিকল্পনা সম্পর্কে সংবাদ সম্মেলনে টুখেল বলেন, ‘ম্যান টু ম্যান ডিফেন্স খেলার ভাবনা আমার মাথায় এসেছিল। আমরা এটা করব কি না, সেটা এখনো জানি না।’ মেসিকে কেন আলাদা করে সামলানোর প্রয়োজন হতে পারে, সেটিও ব্যাখ্যা করেছেন ইংল্যান্ড কোচ, ‘সে (মেসি) সবার আগে বিষয়গুলো দেখতে পায়।’
প্রতিপক্ষ হিসেবে সতর্ক থাকলেও মাঠে মেসির নেতৃত্ব, প্রভাব ও অসাধারণ ফুটবলীয় মানের প্রশংসা করেছেন টুখেল। এবারের বিশ্বকাপে দশ নম্বর জার্সিধারীর প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, ‘এই বিশ্বকাপটা মেসির দুর্দান্ত যাচ্ছে। সে যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছে, তা অবিশ্বাস্য। তার অর্জন এবং সে যে মানের খেলা দেখাচ্ছে, তা বর্ণনা করার মতো কোনো শব্দ নেই। সে একজন নেতা এবং যে দলের হয়ে খেলে, সেই দলেরই মূল খেলোয়াড়।’
আর্জেন্টিনার দলগত শক্তির কথা তুলে ধরতে গিয়ে টুখেল বলেন, ‘তাদের (আর্জেন্টিনা) ঐক্য আপনি দেখতে পাচ্ছেন। তাদের অনেক অভিজ্ঞতা আছে, ভালো কোচ আছে। বোঝা যায়, তারা দীর্ঘদিন ধরে একসঙ্গে আছে। আর মেসির কাছে যখন বল যায়, তখনই দলের খেলোয়াড়দের নড়াচড়া শুরু হয়। মেসি এখনো সর্বোচ্চ পর্যায়ে আছে।’
মেসিকে নিয়ে আলাদা পরিকল্পনা থাকলেও নিজেদের খেলার ধরন থেকে সরে আসতে চান না টুখেল। তিনি বলেন, ‘আমরা এখানে নিজেদের মতো করে খেলতে এসেছি, নিজেদের ধরন চাপিয়ে দিতে চাই। আমরা জানি, এটি কত বড় একটি বাধা।’
আর্জেন্টিনা-ইংল্যান্ডের সেমিফাইনাল হবে আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামেসে ম্যাচের জয়ী দলে ফাইনালে স্পেনের বিপক্ষে খেলতে নামবে। হেরে যাওয়া দল খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের বিপক্ষে।
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে কেমন উত্তাপ ছড়াতে পারে, সেটা বুঝতে বাকি নেই টুখেলে, ‘এটি একটি রোমাঞ্চকর ম্যাচ হতে যাচ্ছে। বর্তমান চ্যাম্পিয়নদের এবং মেসির বিপক্ষে খেলা একটি অনন্য অভিজ্ঞতা। এটি নিঃসন্দেহে একটি দুর্দান্ত ম্যাচ হবে।’

২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ১০ দলের টুর্নামেন্ট হওয়ায় সমালোচনা কম হয়নি। অনেকেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে দল সংখ্যা বাড়লেও টুর্নামেন্টের ফরম্যাট বদলে গেছে। এমনকি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপও হবে ভিন্ন ফরম্যাটে।
২৬ মিনিট আগে
একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানে হারের পর জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজও হেরেছে বাংলাদেশ। ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে হারের পর সাদা বলের আরেক সংস্করণে বাংলাদেশ খেলতে নামবে। হারারেতে টেস্ট, ওয়ানডে সিরিজ শেষে এখন ভেন্যু বদলে দুই দল গেল বুলাওয়েতে। আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে ঘুরেফিরে আসছে অতীতের অনেক স্মৃতি। বিশেষ করে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, ৪০ বছর আগের সেই কোয়ার্টার ফাইনাল—এগুলো নিয়েই চলছে চর্চা। প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ছেলে ম্যারাডোনা জুনিয়র ইংল্যান্ড ম্যাচটাকে কোনো সাধারণ ম্যাচ হিসেবে দেখছেন না।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে রাতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। তবে ম্যাচের আগে আয়োজক শহর আটালান্টায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস কিছুটা উদ্বেগ তৈরি করেছে। দিনজুড়ে ভারী বৃষ্টি, বজ্রপাত এবং আকস্মিক বন্যার কারণে কপালে চিন্তার ভাজ পড়েছে সমর্থকদের।
২ ঘণ্টা আগে