Ajker Patrika

বলছেন সালাহ উদ্দীন

বাংলাদেশ বিশ্বকাপ মিস করায় হাহুতাশ করে মরে যাওয়ার মতো মানুষ আমি না

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮: ২৩
বাংলাদেশ বিশ্বকাপ মিস করায় হাহুতাশ করে মরে যাওয়ার মতো মানুষ আমি না
অদম্য টি-টোয়েন্টিতে ধূমকেতু একাদশের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন। ছবি: ফাইল ছবি

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সবকিছু ঠিকঠাক থাকলে টুর্নামেন্টে লিটন দাস-তানজিদ হাসান তামিম-মোস্তাফিজুর রহমানদের নিয়ে ভবিষ্যদ্বাণী, তাদের সাম্প্রতিক পারফরম্যান্স বিশ্লেষণ—এসব আলোচনাই চলতো। কিন্তু সেই আলোচনার সুযোগ যে নেই। কারণ, ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারছে না বাংলাদেশ।

বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটি কলকাতার ইডেন গার্ডেনসে ও একটি ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তাইস্যুতে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় স্থানান্তর করতে আইসিসির কাছে বারবার অনুরোধ করেছিল বিসিবি। শেষ পর্যন্ত বিসিবি-আইসিসি যে যার সিদ্ধান্তে অনড় থাকায় বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের।

ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে যখন বিশ্বকাপ চলবে, তখন ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ, দুরন্ত একাদশ—এই তিন দল নিয়ে চলবে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬। ধূমকেতু একাদশের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন আজ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বিশ্বকাপ খেলছি না। তবে তেমন মানুষ না যে একটা জিনিস মিস করছি বলে সেটার জন্য হাহুতাশ করে মরে যাব। কালকে বাঁচব না মরব, সেটা জানি না। তবে ভবিষ্যৎ নিয়ে আসলে চিন্তা না করে আমার বর্তমান যে অবস্থা আছে, সেটাতে যেন সবচেয়ে ভালো করতে পারি ও খেলাটা উন্নতি করতে পারি, সেই চেষ্টটা করছি।’

মোস্তাফিজুর রহমানকে গত বছরের ১৬ ডিসেম্বর ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি মুদ্রায় সেটা ১২ কোটি ৩৯ লাখ টাকা। নিলাম থেকে কেনার ২০ দিনের মধ্যে এ বছরের ৩ জানুয়ারি তাঁকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আজ সালাহ উদ্দীনের কাছেও এসেছে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রসঙ্গ। ধূমকেতু একাদশের প্রধান কোচ বলেন, ‘‘প্রশ্নটা আমি নিজেই মোস্তাফিজকে জিজ্ঞেস করেছিলাম, ‘আসলে তুমি কী অনুভব করছো? সে বলেছিল, ‘যেটা চলে যাওয়ার তা চলে গেছে। তো আমার যেটা মনে হয় সবাই তো মোস্তাফিজের মতো হতে পারবে না। তবে এমনটা হলে সেই ছেলে, সেই ক্রিকেটারের জন্য ভালো হবে। কারণ, যে জিনিস আমি নিয়ন্ত্রণ করতে পারব না, সেটা নিয়ন্ত্রণ করতে যাব না।’’

সংবাদ সম্মেলনে আজ সালাহ উদ্দীন মাঝেমধ্যে এমন কথা বলেছেন, তাতে উপস্থিত সাংবাদিকেরা হো হো করে হেসে দিয়েছেন। সেরকমই সালাহ উদ্দীনের এক বক্তব্য, ‘দুশ্চিন্তাগ্রস্ত মানুষদের নিয়ে খুবই সমস্যা। কাল যে বাঁচবেন, তেমন নিশ্চয়তা দিতে পারবেন? আপনারা এত দুশ্চিন্তায় মরে যাচ্ছেন কেন?’ লিটন-মোস্তাফিজ-রিশাদ হোসেনরা এবারের অদম্য টি-টোয়েন্টি কাপে তিন দলে ভাগ হয়ে খেলবেন। সালাহ উদ্দীনের কাছে এই টুর্নামেন্টটা অনেক গুরুত্বপূর্ণ, ‘বাংলাদেশের সেরা ক্রিকেটাররা এখানে খেলছে। এটার অনেক গুরুত্ব আছে। আমরা সেভাবেই দেখছি।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেওয়ায় স্কটল্যান্ড সুযোগ পেয়েছে। আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে স্কটল্যান্ড এখন ১৪ নম্বরে অবস্থান করছে। ক্রিকেট স্কটল্যান্ড ২৬ জানুয়ারি রিচি বেরিংটনকে অধিনায়ক করে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। মূল সদস্যের সঙ্গে দুইজন ট্রাভেলিং রিজার্ভ ও তিনজন নন-ট্রাভেলিং রিজার্ভ নিয়েছে স্কটল্যান্ড। আফগান বংশোদ্ভূত পেসার জাইনুল্লাহ ইহসান স্কটল্যান্ডের বয়সভিত্তিক দলে নিয়মিত খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে এখনো খেলেননি।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে স্কটল্যান্ডের প্রতিপক্ষ ইতালি, ইংল্যান্ড, নেপাল এবং ওয়েস্ট ইন্ডিজ। ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরুর দিনই কলকাতার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে স্কটল্যান্ড। ৯ ও ১৪ ফেব্রুয়ারি কলকাতাতেই ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে স্কটল্যান্ড। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে খেলবে স্কটিশরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, যা জানালেন নাহিদ ইসলাম

নওগাঁয় হাসপাতালের সামনে পড়ে ছিল রাজস্ব কর্মকর্তার রক্তাক্ত লাশ

যেভাবে হত্যা করা হয় মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফকে

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব: জিতলেও ফল ঝুলবে বিএনপির ২ প্রার্থীর

অনলাইন গেমের নেশা: নিষেধ করায় গভীর রাতে ৯ তলা থেকে ঝাঁপ দিল ৩ বোন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত