
সুপার এইটের টিকিট হাতে পেতে শ্রীলঙ্কাকে করতে হতো ১৮২ রান। চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে মোটেও ভড়কে যায়নি লঙ্কানরা। পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়েছে তারা। তাতেই চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপের প্রথম দল হিসেবে সুপার এইটে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা।
মাথার ওপর বিশাল লক্ষ্য! তার ওপর প্রথম ওভারে ফেরেন কুশল পেরেরা (১)। তাতে বেশ চাপেই পড়েছিল শ্রীলঙ্কা। কিন্তু শক্ত হাতেই সে চাপ সামাল দিয়ে আয়োজকেদের কক্ষপথে রাখেন নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। দ্বিতীয় উইকেটে দুজনে মিলে করেন ৯৭ রান। এই জুটিতেই জয়ের ভীত পেয়ে যায় আয়োজকেরা। ফিফটি করে ৫১ রানে কুশল ফিরে গেলেও আরেকপ্রান্তে ঝোড়ো ব্যাটিং অব্যাহত রাখেন পাথুম নিশাঙ্কা।
দ্বিতীয় উইকেটে পবন রত্নায়েকেকে নিয়ে ৭৯ রানের নিরবচ্ছিন্ন জুটি গড়েন নিশাঙ্কা; ১২ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ৫২ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন নিশাঙ্কা। ম্যাচ জিতিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন এই ওপেনার। রত্নায়েকের ব্যাট থেকে আসে ২৮ রান; ১৫ বল খেলেন তিনি। শ্রীলঙ্কার পতন হওয়া দুটি উইকেটই নেন মার্কাস স্টয়নিস। ৪ ওভারে তাঁর খরচ ৪৬ রান।
এর আগে পাল্লেকেলেতে টসে হেরে আগে ব্যাটিং করে ২৮১ রান তোলে অস্ট্রেলিয়া। প্রথম ৫ ওভারে ৫০,১০ ওভারে ১১০ রান তুলে বড় একটা স্কোরেরই পূর্বাভাস দিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু খুনে ট্রাভিস হেডের সঙ্গে আগ্রাসী মিচেল মার্শের ১০৪ রানের ওপেনিং জুটি ছিন্ন হওয়ায় দ্রুতই কয়েকটি উইকেট হারায় অস্ট্রেলিয়া। তাতে স্তিমিত হয়ে যায় অস্ট্রেলিয়ার রানের চাকা।
শুরু থেকেই লঙ্কান ব্যাটারদের ওপর চড়াও হয়ে খেলেন মার্শ ও হেড। কোনো বাছবিচার নেই, কি পেসার, কি স্পিনার, যাঁকেই সামনে পেয়েছে বেধড়ক পিটিয়েছেন দুই অস্ট্রেলীয় ওপেনার। আর তাতে দ্রুত রান জমা হয়েছে অস্ট্রেলিয়ার ঝুলিতে। ৭টি চার ও ৩টি ছয়ে ৫৬ রান করে আউট হয়ে যান হেড। তাঁর ইনিংসটির স্ট্রাইকরেট ১৯৩.১০। ফিফটি করেছেন অধিনায়ক মার্শও। আউট হওয়ার আগে ২৭ বলে করেন ৫৪ রান। ৮টি চার ও ২টি ছয়ে সাজানো তাঁর ইনিংসটির স্ট্রাইকরেট হেডের চেয়ে বেশি—২০০.০০।
দুজন যেভাবে ব্যাট করেছিলেন, তাতে একটা সময় মনে হয়েছিল, আজ হয়তো রানের রেকর্ডই গড়ে ফেলবে অস্ট্রেলিয়া। ওপেনিং জুটি ভেঙে দ্রুত ম্যাচে ফেরার চেষ্টা করে শ্রীলঙ্কা। বিনা উইকেটে ১০৪ থেকে ১১৬—মাঝের ১২ রানের মধ্য অস্ট্রেলিয়া হারায় ৩ উইকেট। দুই ওপেনার ছাড়াও এই তিন উইকেটের মধ্যে আছেন ক্যামেরুন গ্রিনও (৩)। এরপর বিদায় নেন টিম ডেভিডও। অস্ট্রেলিয়ার স্কোর তখন—১৩০ /৪। এরপরও বড় স্কোর গড়া সম্ভব ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু জশ ইংলিস (২৭), গ্লেন ম্যাক্সওয়েল (২২) উইকেটে থিতু হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ। তবু তাঁরা রানের দুই অঙ্ক ছুঁয়েছেন, কিন্তু এক অঙ্কের ঘরে রান করে আউট হয়ে গেছেন স্টয়নিস (৪), কনোলি (৩)। অস্ট্রেলিয়া তাদের শেষ ৬ উইকেট হারিয়েছে ২১ রানে। বল হাতে সবচেয়ে সফল দুশান হেমন্ত; ৩৭ রানে নিয়েছেন ৩ উইকেট।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে লজ্জাজনক হারের পর বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে পাকিস্তান। ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিপক্ষে দলের অন্যতম সেরা দুই তারকা ক্রিকেটার বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট–এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা পি
৪ ঘণ্টা আগে
বিসিবির প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ শেষ হচ্ছে ২৮ ফেব্রুয়ারি। এরপর লম্বা সময় আর থাকতে চাচ্ছেন না তিনি। বিসিবিও যদি চুক্তি বাড়াতে চায়, তাহলে বড়জোর এ বছরের ডিসেম্বর পর্যন্তই থাকতে চান। এমনটাই জানিয়েছেন আজকের পত্রিকাকে।
৫ ঘণ্টা আগে
মাঠের খেলায় আরও একবার ভারতের কাছে মুখ থুবড়ে পড়ল পাকিস্তান। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিবেশীদের কাছে ৬১ রানে হেরেছে তারা। এমন হারের পর দলটির কঠোর সমালোচনা করলেন ভারতের সাবেক ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। পাকিস্তান ভারতের চতুর্থ সারির দলের কাছেও হারবে বলেই বিশ্বাস তাঁর।
৫ ঘণ্টা আগে
পরিবার থাকে অস্ট্রেলিয়ায়। আমিনুল ইসলাম বুলবুলকে এখন অবশ্য দেশেই বেশি সময় দিতে হয়। বিসিবি সভাপতি বলে কথা। জরুরি কাজে আজ হুট করে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। বলে গেছেন বোর্ডের অন্যান্য পরিচালকদের। এমনকি সম্ভব হলে দেশের বাইরে থেকেও কাজ করতে ইচ্ছুক তিনি। তবু দিনশেষে নেতিবাচক খবরের শিরোনাম হতে
৬ ঘণ্টা আগে