
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা যেভাবে শ্রীলঙ্কা করেছিল, সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি। কলম্বোর প্রেমাদাসা থেকে পাল্লেকেলে স্টেডিয়াম—দর্শকপূর্ণ স্টেডিয়ামে গ্রুপ পর্বে দাপট দেখিয়ে খেলে সুপার এইটে উঠেছিল লঙ্কানরা। দাসুন শানাকা, কুশল মেন্ডিসদের নিয়ে ভক্ত-সমর্থকদের আশা-প্রত্যাশাও বেড়ে গিয়েছিল। কিন্তু এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল লঙ্কানরা।
গ্রুপ পর্বে আয়ারল্যান্ড, ওমান ও অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার এইটে উঠেছিল শ্রীলঙ্কা। যার মধ্যে অস্ট্রেলিয়ার দেওয়া ১৮২ রানের লক্ষ্য তাড়া করে ৮ উইকেটের দাপুটে জয় পেয়েছিল লঙ্কানরা। তবে জিম্বাবুয়ে ম্যাচ থেকে তাদের যে শনির দশা শুরু হয়েছে, সেটা বজায় থেকে সুপার এইটেও। ব্যাটারদের ব্যর্থতায় ইংল্যান্ড-নিউজিল্যান্ডের কাছে হেরে আগেভাগেই বিদায়ঘণ্টা বেজে গেল লঙ্কানদের।
টিকে থাকার লড়াইয়ে কলম্বোর প্রেমাদাসায় গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কাকে শুধু জিতলেই হতো না। লঙ্কানদের মাথায় রাখতে হতো নেট রানরেটের হিসাবও। টস হেরে আগে ব্যাটিং পাওয়া নিউজিল্যান্ড ৮৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে। এমন পরিস্থিতিতে সপ্তম উইকেটে মিচেল স্যান্টনার ও কোল ম্যাকনকির ৪৭ বলে ৮৪ রানের জুটিতে লড়াইয়ে পুঁজি পায় নিউজিল্যান্ড। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় ৬১ রানে হেরে সব ধূলিসাৎ হয়ে যায় লঙ্কানদের। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা বলেন, ‘স্বাগতিক দর্শকদের হতাশ করেছি। সেজন্য আমরা লজ্জিত। আমরা শুরুটা ভালো করেছিলাম। কিন্তু সত্যি বলতে স্যান্টনার-ম্যাকনকি জুটি আমাদের কাছ থেকে ম্যাচ কেড়ে নিয়েছে।’
বিশ্বকাপে সুপার এইট থেকে বিদায়ঘণ্টা বেজে যাওয়ার পর স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কা ক্রিকেট দলকে নিয়ে চলছে সমালোচনা। পাশাপাশি সামাজিক মাধ্যমে নেটিজেনদের ব্যঙ্গ-বিদ্রুপ তো রয়েছেই। শানাকার মতে বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর নেতিবাচক দিকটা বেশি ছড়ানো হচ্ছে, যা ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। ম্যাচ শেষে লঙ্কান অধিনায়ক বলেন,
‘কেন এসব নেতিবাচক খবর ছড়ানো হচ্ছে? হ্যাঁ, আমরা একটি বিশ্বকাপ হেরেছি এবং আমরা এর কারণটা জানি। ভুল সংশোধনের চেয়ে নেতিবাচক খবর বেশি ছড়ানো হচ্ছে। আমরা খেলব ও এক সময় অবসর নেব। কিন্তু সরকার যদি এসব বন্ধ করতে পারে, তাহলে ভবিষ্যতে যেসব ক্রিকেটার আসবে, সেটা তাদের মানসিক স্বাস্থ্যের জন্যই ভালো হবে।’
বিশ্বকাপ শুরুর পর ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাথিসা পাতিরানার মতো দুই তারকা ক্রিকেটারকে হারায় শ্রীলঙ্কা। তাঁদের বিকল্প হিসেবে যাঁদের নেওয়া হয়েছিল, তাঁরাও যে খুব বাজে করেছেন তা নয়। তাছাড়া শ্রীলঙ্কার দুই টপ অর্ডার ব্যাটার পাথুম নিশাংকা ও কুশল মেন্ডিস ধারাবাহিকভাবে ভালো করছিলেন। যাঁদের মধ্যে নিশাংকা গ্রুপ পর্বে সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। কিন্তু গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রয়োজনের সময় জ্বলে উঠতে পারেনি শ্রীলঙ্কা। নিশাংকা ইনিংসের প্রথম বলেই আউট হয়ে গিয়েছিলেন। আর কুশল মেন্ডিস করেছেন ১১ রান। মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডারে কামিন্দু মেন্ডিস (৩১) ও দুনিথ ভেল্লালাগে (২৯) শুধু হারের ব্যবধানটাই কমাতে পেরেছেন।
ক্রিকেটাররা ইতিবাচক হয়ে খেলতে চাইলেও চারিদিকে নেতিবাচক খবরের চাপ সহ্য করা কঠিন হয়ে যায় বলে জানিয়েছেন শ্রীলঙ্কা। তাতে করে দেশটির ক্রিকেটই ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন লঙ্কান অধিনায়ক। ম্যাচ শেষে শানাকা বলেন, ‘অনেক সময় আমরা অনেক নেতিবাচক খবর শুনি ও দেখি। ক্রিকেটার হিসেবে আমরা যতই ইতিবাচক থাকার চেষ্টা করি না কেন, বাইরের নেতিবাচক জিনিসটা প্রভাব ফেলে। শ্রীলঙ্কার ক্রিকেটের জন্য এটা একটা বড় ক্ষতি। এটাই আমাদের একমাত্র খেলা এবং আমি জানি না আমরা এটা রক্ষা করতে পারব কিনা। আপনি যদি স্টেডিয়ামের বাইরে তাকান, তাহলে দেখতে পাবেন কত মানুষ মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে থাকেন। এমনকি ম্যাচ ভালোভাবে না দেখেও অনেক রকম কথাবার্তা বলেন।’
আনুষ্ঠানিকতার লড়াইয়ে পরশু পাল্লেকেলেতে শ্রীলঙ্কা খেলতে নামবে পাকিস্তানের বিপক্ষে। তবে ম্যাচটা পাকিস্তানের জন্য সেমিফাইনালের টিকিট পাওয়ার ম্যাচ হতে পারে। যা নির্ভর করছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচের ওপর। কলম্বোর প্রেমাদাসায় আগামীকাল মুখোমুখি হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড।

মোহাম্মদ মিঠুনের ব্যাটিং ছেড়ে উঠে যাওয়া, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের গ্যালারিতে ‘সাকিব-সাকিব’ স্লোগান, তাসকিন আহমেদের নারী ভক্তদের সঙ্গে সেলফি তোলা—২০২৬ বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় দিনটা ছিল অনেক আলোচিত। ঘটনাবহুল দিনে মাঠের লড়াই তেমন একটা জমেনি। উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল দুই দলই জিতেছে
২৬ মিনিট আগে
১৬ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারছেন না সাকিব আল হাসান। জানুয়ারি মাস থেকে তাঁর দেশের জার্সিতে ফেরা নিয়ে চলছে নানা আলাপ-আলোচনা। কিন্তু তাঁর ফেরাটা যে অত সহজ হবে না। কারণ, বাংলাদেশের তারকা অলরাউন্ডার হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির
২ ঘণ্টা আগে
সাকিব আল হাসানকে ফিরিয়ে আনার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরকম সময়ে বগুড়ায় দেখা গেল সাকিব-উন্মাদনা। বিসিএল ওয়ানডের পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের ম্যাচে শহীদ চান্দু স্টেডিয়ামের গ্যালারিতে সাকিবের নামে গলা ফাটিয়েছেন দর্শকেরা।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক স্বাগতিক ভারত বেশ কোণঠাসা অবস্থায় রয়েছে। সুপার এইটে হাতে থাকা দুই ম্যাচ জিতলেও নিশ্চিত হচ্ছে না তাদের সেমিফাইনাল। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আজ সন্ধ্যায় বাঁচা-মরার ম্যাচে খেলতে নামবে ভারত-জিম্বাবুয়ে। এই ম্যাচে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা বিশেষ এক বস্তু
৪ ঘণ্টা আগে