নিজের প্রশংসায় পঞ্চমুখ হতে অনেকবার দেখা গেছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। সাহসী মন্তব্যের কারণে কখনো কখনো বিদ্রূপের শিকারও হতে হয়েছে তাঁকে। অবশ্য সেসব কখনো পাত্তা পায়নি তাঁর কাছে।
আজ বাদে কাল ৪০ বছর বয়সে পা রাখবেন রোনালদো। এর আগে স্প্যানিশ সংবাদমাধ্যম লা সেক্সটাকে দেওয়া সাক্ষাৎকারে নিজেকে সবচেয়ে পরিপূর্ণ ফুটবলারের স্বীকৃতি দিলেন তিনি। এর পেছনে কারণও তুলে ধরেন আল নাসরের এই ফুটবলার।
রোনালদো বলেন, ‘সত্যি বলতে আমার চেয়ে ভালো আমি কাউকে দেখিনি। বিশ্বাস করি, আমিই সবচেয়ে পরিপূর্ণ ফুটবলার। ফুটবলে সবকিছুই করতে পারি। হেডিংয়ে ভালো, ফ্রি-কিকেও খারাপ না। এমনকি বাঁ পায়েও ভালো শট নিতে পারি। আমি গতিময়, শক্তিশালী।’
ব্যক্তিগত পছন্দ যে সবার এক হয় না, সেটা জানা রয়েছে রোনালদোর। কিন্তু নিজের চেয়ে কাউকে সেরা মানতে নারাজ তিনি।
রোনালদো বলেন, ‘কারও মেসি, কারও পেলে কিংবা কারও ম্যারাডোনাকে ভালো লাগতে পারে। আমি সেটা বুঝি এবং শ্রদ্ধা করি। তবে রোনালদো পরিপূর্ণ নয়, এমনটি বললে মিথ্যা বলা হবে। আমিই সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়।’
চল্লিশে চালশে—শব্দটি রোনালদোর সঙ্গে একদম বেমানান। গতকালও আল নাসরের হয়ে জোড়া গোল করেছেন তিনি। তবু বয়স তো আর আটকে রাখা যায় না। তা যা-ই হোক, এখনই যে ক্যারিয়ারের ইতি টানছেন না, সেটা সাফ জানিয়ে রাখলেন এই পর্তুগিজ তারকা।
রোনালদো বলেন, ‘চাইলে আজই খেলা ছাড়তে পারি এবং আমার আক্ষেপের কিছুই থাকবে না। কিন্তু সেটা লজ্জাজনক। কারণ, আমি এখনো খুবই ভালো। এখনো পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা রাখি। আরও এক-দুই বছর করতে পারব। এ কারণেই আমি বর্তমানে থাকতে বেশি পছন্দ করি। দীর্ঘমেয়াদি কিছু ভাবি না।’

স্প্যানিশ লা লিগায় রিয়ালের নতুন মৌসুম শুরু হবে আগামীকাল দিবাগত রাত দেড়টায়; প্রতিপক্ষ এস্পানিওল। সেই ম্যাচ দিয়েই দ্বিতীয় মেয়াদে লস ব্লাঙ্কোসদের হয়ে প্রথম অফিসিয়াল ম্যাচে ডাগআউটে বসবেন মরিনিয়ো। প্রাক-মৌসুমে অবশ্য কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছে তাঁর দল।
৭ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় কঠোর শাস্তি দিয়েছে ফিফা। ঘটনার এক মাস পর ফিফার ডিসিপ্লিনারি কমিটি নিষেধাজ্ঞার পাশাপাশি জড়িতদের জরিমানাও করেছে।
৯ ঘণ্টা আগে
প্রথম ইনিংসে বাজে ব্যাটিংয়ের পরই শঙ্কাটা তৈরি হয়েছিল। ইনিংস হার ঠেকাতে দ্বিতীয় ইনিংসে নাটকীয় কিছুই করতে হতো পাকিস্তানকে। কিন্তু এ যাত্রায় আরও বেশি মুখ তুবড়ে পড়ল সফরকারীরা। দুই ইনিংসে হতাশাজনক ব্যাটিংয়ে তাদের সঙ্গী হলো লজ্জাজনক হার।
৯ ঘণ্টা আগে
আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে খেলতে নামবে ভারত। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচটি আয়োজন করতে প্রায় ৬০ থেকে ৭০ কোটি রুপি খরচ হতে পারে। যেটা অনর্থক বলেই মনে হচ্ছে ভুটিয়ার কাছে।
১০ ঘণ্টা আগে