
আর্জেন্টিনার ম্যাচ মানেই যেন আইশোস্পিডের (স্পিড) জন্য নতুন করে ট্রলের উপলক্ষ। বিশ্বকাপজুড়ে লিওনেল মেসির দলের প্রতিপক্ষকে সমর্থন করে আসা জনপ্রিয় এই মার্কিন ইউটিউবার এবারও ব্যতিক্রম হননি। তবে ইংল্যান্ডকে সমর্থন করেও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে তাঁকে।
সেমিফাইনালে শেষ দিকের দারুণ প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষ হতেই সামাজিক মাধ্যমে আবারও স্পিডকে অপয়া বলে আখ্যা দিতে শুরু করেন ফুটবল ভক্তরা।
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের জার্সি গায়েই মাঠে আসেন স্পিড। যদিও ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে ‘যে লাফাবে না, সে ইংলিশ’ স্লোগান দিতেও দেখা যায় তাঁকে। তবে ম্যাচের শুরু থেকেই ইংল্যান্ডকে সমর্থন করে গেছেন। শেষ পর্যন্ত আর্জেন্টিনার জয় মেনে নিতে পারেননি স্পিড।
এ নিয়ে মজা করেছেন আর্জেন্টাইন রেসিং ড্রাইভার ফ্রাঙ্কো কোলাপিন্তো। স্পিডের একটি ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করে তিনি লেখেন, ‘ব্যাস! এবার রোববার স্পেনের জার্সি পরে নিও, সেটাকেই সমর্থন করো!’ আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে করা এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
সমর্থকদের বিশ্বাস, স্পিড যে দলকে সমর্থন করছেন, শেষ পর্যন্ত সেই দলই বিদায় নিচ্ছে। এই বিশ্বকাপে আইভরি কোস্ট, কেপ ভার্দে, ব্রাজিল, পর্তুগাল, মিসর এবং সবশেষ ইংল্যান্ডের পক্ষে ছিলেন তিনি। প্রতিবারই জয় পেয়েছে প্রতিপক্ষ।
ফাইনালের আগে সেই বিশ্বাস আরও জোরালো হয়েছে। সামাজিক মাধ্যমে অসংখ্য আর্জেন্টিনা সমর্থক স্পিডকে স্পেনের পক্ষ নেওয়ার অনুরোধ জানাচ্ছেন, যাতে স্পিডের অপয়া তকমা তাদের চতুর্থ শিরোপা জেতাতে ভূমিকা রাখে। তবে এসব সমালোচনায় খুব একটা বিচলিত নন স্পিড। বরং আর্জেন্টিনাকে থামানোর জন্য এবার স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের কাছেই সাহায্য চেয়েছেন তিনি।
একটি ভিডিও বার্তায় স্পিড বলেন, ‘এখন আমাদের একটাই ভরসা—স্পেন। ইয়ামাল, মাঠে নেমে শুধু জিতো। আর্জেন্টিনাকে হারাও, প্লিজ ইয়ামাল। আমাকে এই বিপর্যয় থেকে বাঁচাও। আর এক বছর আমি এটা সহ্য করতে পারব না। মেসি যদি বিশ্বকাপ জিতে যায়, তাহলে রোনালদোর সমর্থক হিসেবে আমার আর কিছুই বলার থাকবে না।’
শিরোপা নির্ধারণী ম্যাচে আগামী ১৯ জুলাই দিবাগত রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। মাঠের লড়াইয়ের পাশাপাশি স্পিডকে ঘিরে সামাজিক ধ্যমের হাস্যরসও এখন সেই ম্যাচের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল শুরুর তৃতীয় মিনিটেই লিওনেল মেসির সঙ্গে তর্কে জড়ান জুড বেলিংহাম। ম্যাচ শেষে প্রতিপক্ষের ফুটবলার ভালেনতিন বার্কোর ঘাড়ে চড় মারতে দেখা যায় তাঁকে। সব মিলিয়ে দলের হারের দিনে আচরণজনিত কারণে সমালোচিত নাম হয়ে থাকলেন বেলিংহাম।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়কে পাশ কাটিয়ে সামনে উঠে এসেছে লিওনেল মেসি ও জুড বেলিংহামের তর্কে জড়ানোর ঘটনা। ম্যাচের শুরুতেই মুখোমুখি অবস্থান নিতে দেখা যায় তাঁদের। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
৩ ঘণ্টা আগে
সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ফল নির্ধারিত হয়ে যাওয়ার পর উদযাপনের মাঝেই সামনে আসে এক মজার ঘটনা। গোলপোস্টের কাছে পড়ে থাকা একটি পানির বোতল হাতে নিয়ে আর্জেন্টাইন উইঙ্গার নিকো গঞ্জালেস আবিষ্কার করেন, সেটি আসলে ইংল্যান্ডের গোলকিপ
৪ ঘণ্টা আগে
দীর্ঘ ৪০ দিনের ফুটবল বিশ্বকাপ শেষ হচ্ছে ১৯ জুলাই। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল। এমনকি ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র ভেন্যুর ঘাস সংরক্ষণের ব্যবস্থাও রয়েছে। যা ফিফা মোটা অঙ্কের টাকায় বিক্রি করছে বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগে