
কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কেকেআর। কলকাতা তাঁর অধীনে ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। সবশেষ মৌসুমে অবশ্য ভালো যায়নি দলটির। ৮ নম্বরে থেকে মৌসুম শেষ করে তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে কলকাতা নাইট রাইডার্স লিখেছে, ‘ধন্যবাদ চান্দু স্যার। চন্দ্রকান্ত পণ্ডিত নতুন কিছু করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আর কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ হিসেবে কাজ করতে চান না। অমূল্য অবদানের জন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। তাঁর কোচিংয়ে আমরা ২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছি। তিনি একটি শক্তিশালী এবং লড়াকু দল তৈরি করেছিলেন। তাঁর নেতৃত্ব ও শৃঙ্খলা আমাদের দলকে প্রভাবিত করেছিল।’
চন্দ্রকান্তের ভবিষ্যতের জন্য শুভ কামনা জানিয়ে কেকেআর আরও লিখেছে, ‘আপনার ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছি আমরা। একজন নাইট, সব সময় নাইট। কলকাতা সব সময় আপনার ঘর থাকবে।’
চন্দ্রকান্ত কেনে পদত্যাগ করলেন, এর স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই। তবে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, গত আইপিএলে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি দল। কোচ চন্দ্রকান্তকে নিয়েও অসন্তুষ্ট ছিলেন কেকেআর কর্তৃপক্ষের একাংশ। শেষ পর্যন্ত তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। চন্দ্রকান্তের সঙ্গে নতুন করে আর চুক্তি হচ্ছে না। কেকেআর কর্তৃপক্ষ জানিয়েছেন, দু’পক্ষ সমঝোতার ভিত্তিতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে।
২০২৫ সালের আইপিএল পর্যন্ত চুক্তি ছিল চন্দ্রকান্তের সঙ্গে। ব্রেন্ডন ম্যাককালামের বিদায়ের পর ২০২৩ সালে চন্দ্রকান্তকে কোচ হিসেবে নিয়োগ দেয় কেকেআর।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২৬ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে