
আয়োজক হয়েও চ্যাম্পিয়নস ট্রফিতে আশানুরূপ পারফর্ম করতে পারেনি পাকিস্তান। গ্রুপ পর্ব থেকেই বিদায় ঘণ্টা বেজে গেছে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তানের। তবে এই হতাশা নিয়ে বসে থাকলে তো চলবে না। তাদের এখন প্রস্তুত হতে হবে নিউজিল্যান্ড সিরিজের জন্য।
১৬ মার্চ শুরু হচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ড সীমিত ওভারের ক্রিকেট সিরিজ। ক্রিকেট পাকিস্তানের আজকের এক প্রতিবেদনে জানা গেছে, বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানের মতো পাকিস্তানের বেশ কজন সিনিয়র ক্রিকেটারকে কিউইদের বিপক্ষে সিরিজে নাও দেখা যেতে পারে। সূত্রের বরাতে জানা গেছে, বাবরকে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ দেওয়া হতে পারে। এমনকি সিনিয়র ক্রিকেটারদের সিরিজ থেকে বিশ্রাম নেওয়ার ব্যাপারেও আলাপ-আলোচনা শুরু হয়েছে। তবে ওয়ানডে সিরিজের দলে বাবরের থাকা নিয়ে কোনো কথাবার্তা হয়নি।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট তরুণ খেলোয়াড়দের নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে শোনা গেছে। ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সে অসাধারণ পারফরম্যান্স করা ক্রিকেটাররা সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভির সঙ্গে দেখা করেছেন। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার রশিদ লতিফ কজন তরুণ ক্রিকেটারকে নেওয়ার পরামর্শ দিয়েছেন নিউজিল্যান্ড সিরিজের জন্য। হাসান নাওয়াজ, আলী রাজা, আবদুল সামাদ, আকিফ জাভেদ, খাজা নাফায়-লতিফের সুপারিশের তালিকায় এই ক্রিকেটাররা আছেন বলে পাকিস্তানি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে শোনা গেছে। লতিফের মতে শাদাব খান টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে।
ক্রাইস্টচার্চে ১৬ মার্চ শুরু হচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের পাঁচ ম্যাচ হবে পাঁচ ভেন্যুতে। ১৮, ২১, ২৩ ও ২৬ মার্চ ডানেডিন, অকল্যান্ড, মাউন্ট মঙ্গানুই ও ওয়েলিংটনে হবে সিরিজের শেষ চার টি-টোয়েন্টি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নেপিয়ারে শুরু হবে ২৯ মার্চ। ২ ও ৫ এপ্রিল হ্যামিল্টন ও মাউন্ট মঙ্গানুইয়ে হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরে ফাইনালে ওঠার পথটা ভীষণ কঠিন করে ফেলেছে কাতালানরা। এরপরও ফাইনালের আশা ছাড়ছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। অসম্ভবকে সম্ভব করে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখতে চান তিনি।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
২ ঘণ্টা আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৪ ঘণ্টা আগে