
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টাপাল্টি হামলা এখনো চলছে। এক মাস ধরে চলমান যুদ্ধে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেটার সমাধান এখনো হয়নি। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো একেকবার একেক রকম কথা বলছেন।
যুদ্ধ পরিস্থিতিতে টালমাটাল অবস্থার মধ্যে ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো এ মাসের মাঝামাঝি ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়েছিলেন। সরাসরি ইরানের নাম না বললেও তিনি জানিয়েছিলেন, সবকিছু সূচি অনুযায়ী হবে। এবার তাঁর বক্তব্য, ইরান বিশ্বকাপে খেলবেই। মেক্সিকোর এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ফিফা প্রেসিডেন্ট বলেন, ‘ইরান ফুটবল-পাগল দেশ। তারা মাঠের খেলায় বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আমরা চাই তারা খেলুক। তারা বিশ্বকাপে খেলবেই। এখানে কোনো পরিকল্পনা ‘বি’, ‘সি’ বা ‘ডি’ নেই। এটাই পরিকল্পনা ‘এ’।’
এবারের বিশ্বকাপ ফুটবলে ইরানের তিন ম্যাচের দুটি লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে হবে। লস অ্যাঞ্জেলেসে প্রবাসী ইরানি বেশি থাকায় মাঠের ভেতরে ও বাইরে বড় ধরনের রাজনৈতিক উত্তেজনার আশঙ্কা করা হচ্ছে। সে কারণেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে কথাবার্তা বেশি হচ্ছে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপের আরেক আয়োজক মেক্সিকোতে খেলতে চাচ্ছে ইরান।
ইনফান্তিনো মেনে নিচ্ছেন বাস্তবতাও। একই সঙ্গে তিনি নিশ্চিত করতে যান ইরান যেন সর্বোত্তম পরিবেশে এবারের বিশ্বকাপে খেলতে পারে। ফিফা প্রেসিডেন্ট বলেন, ‘আমরা বাস্তব জগতে বাস করি। জানি পরিস্থিতি খুবই জটিল। কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। নিশ্চিত করার চেষ্টা করছি যেন ইরান এই বিশ্বকাপে সর্বোত্তম পরিবেশে খেলতে পারে।’
বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে একেক সময় একেক কথা বলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একবার তিনি জানিয়েছেন, বিশ্বকাপে ইরান খেলবে কি খেলবে না, সে ব্যাপারে তাঁর কোনো মাথাব্যথা নেই। আরেকবার তিনি তাদের বিশ্বকাপে অংশ নিতে বলছেন। এ ব্যাপারে (বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ) ট্রাম্পের সঙ্গে ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর কথাও হয়েছিল। পরবর্তীকালে ট্রাম্প ইরানকে বিশ্বকাপ থেকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। ইরান ফুটবল ফেডারেশনও ট্রাম্পকে ইঙ্গিত করে একের পর এক বক্তব্য দিচ্ছে।
কদিন আগে শোনা গিয়েছিল, ফিফার সঙ্গে আলোচনা করে ইরান বিশ্বকাপের ভেন্যু বদলাচ্ছে। এখন বিশ্বকাপে ইরান অংশ নেয় কি না, সেটা সময়ই বলে দেবে। এবারের বিশ্বকাপেই প্রথমবারের মতো ৪৮ দল অংশ নিচ্ছে। গ্রুপ পর্বে বেলজিয়াম, মিসর ও নিউজিল্যান্ডের গ্রুপে পড়েছে ইরান।


এক দল ছেড়ে আরেক দলে যোগ দেওয়া বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো ঘটনা নয়। কিন্তু রাজনীতিবিদ না হলেও এক ক্রিকেটার বিএনপির হয়ে নির্বাচন করতে চেয়ে পরে অন্য রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করেছেন। আবার সেটিও তিনি করেছেন খেলোয়াড়ি জীবনের ইতি না টেনেই। সেই ক্রিকেটারটি কে? তাঁর নাম মুখে নেননি প্রধানমন্ত্রী তারেক
২৬ মিনিট আগে
গত বছরের জুনে প্রথম লেগে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে ২–১ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচে গোল করা রাকিব হোসেন এই ম্যাচে নেই কার্ডখরার কারণে।
২৭ মিনিট আগে
হামজা চৌধুরী আসার পরই যেন বাংলাদেশের ফুটবল ফিরে পেতে শুরু করল তার হারানো ঐতিহ্য। পুরো মাঠজুড়ে তাঁর বিচরণ। গোল তো তিনি করছেনই। প্রতিপক্ষ ফুটবলারদের বোতলবন্দী করে রাখতেও হামজার জুড়ি মেলা ভার। জাহিদ হাসান এমিলির মতে হামজা আসায় বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু বেড়ে গেছে।
১ ঘণ্টা আগে