৪৫’ প্রথমার্ধ শেষে বাংলাদেশ ০ সিঙ্গাপুর ১।
৪৫’ প্রথমার্ধ শেষ হওয়ার আগেই পরিবর্তন আনতে হলো সিঙ্গাপুরকে। গ্লেন কুয়ের পরিবর্তে মাঠে নেমেছেন ইলহান ফান্দি। ফলে মাঠে একসঙ্গে খেলছেন তিন ভাই। ইখসান ফান্দি ও ইরফান ফান্দি আগে থেকেই ছিলেন মাঠে।
৩৯’ সমতায় ফেরার ভালো সুযোগ পেয়েছিল বাংলাদেশ। বক্সের ভেতর শেখ মোরসালিনের শট ব্লক করে দেন বাহারুদ্দিন। তবে সেই বল দখলে নিতে মাটিতে পড়ে যান ফাহিম। বাংলাদেশ পেনাল্টির আবেদন জানালেও রেফারি তাতে সাড়া দেননি। রিপ্লেতে দেখা যায় ‘অনিচ্ছাকৃতভাবে’ বাহারুদ্দিনের গায়ে লেগে পড়ে যান ফাহিম।

৩১’ হ্যারিস স্টুয়ার্টের গোলে এগিয়ে গেল সিঙ্গাপুর। চোখের পলকেরই যেন বদলে গেল সবকিছু। পাল্টা আক্রমণে বাঁ প্রান্ত দিয়ে এগিয়ে যান গ্লেন কুয়ে। তাঁর শট বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমা ফিরিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতে শটই বিপদ ডেকে আনল। ইখসান ফান্দির পাস থেকে জাল খুঁজে নেন ডান প্রান্তে থাকা হ্যারিস স্টুয়ার্ট। তাঁকে আটকাতেই পারেননি তারিক কাজী ও শাকিল আহাদ তপু।
২৬’ বাংলাদেশ ক্রস করার সুযোগ পেলেও সিঙ্গাপুরের কড়া মার্কিংয়ে বক্সে বিপদ তৈরি করতে পারছে না। সিঙ্গাপুর আক্রমণে ওঠার জোর চেষ্টা চালাচ্ছে। গোল পেতে মরিয়া তারা।
২০’ মিতুল মারমাকে একা পেয়ে গোল করতে পারেননি ইখসান ফান্দি। তাঁর শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন মিতুল। চাপ বাড়াচ্ছে সিঙ্গাপুর।
১৮’ হ্যারিস স্টুয়ার্টের শট বুক দিয়ে ঠেকালেন হামজা চৌধুরী বাঁচালেন বিপদ থেকে।
১৭’ ৫৮ শতাংশ বল দখলে নিয়ে আধিপত্য বিরাজ করছে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ে এবার অ্যাওয়ে ম্যাচে কখনো হারেনি হাভিয়ের কাবরেরার দল। দুই ম্যাচের দুটিতেই করেছে ড্র।
১৫’ সাদ উদ্দিনের ক্রসে বক্সে হেড দিয়েছিলেন শমিত সোম। কিন্তু খুঁজে পাননি লক্ষ্য।
৮’ বাংলাদেশও দ্রুত কর্নার পেয়ে যায়। তবে তা কাজে লাগাতে পারেনি।
৬’ সিঙ্গাপুর প্রথম কর্নার পেলেও কোনো বিপদ তৈরি করতে পারেনি।
৪’ সিঙ্গাপুরের সমর্থকদের সঙ্গে পাল্লা দিয়ে গলা ফাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে ৬ হাজার টিকিট বরাদ্দ রাখা হয়েছে বাংলাদেশের সমর্থকদের জন্য।
১’ জাতীয় সংগীত শেষে খেলা শুরুর বাঁশি বাজিয়েছেন রেফারি বেঞ্জামিন আব্রাহাম। অ্যাওয়ে ম্যাচ হলেও বাংলাদেশ মাঠে নেমেছে সাদা জার্সি পরে। সিঙ্গাপুরের গায়ে লাল জার্সি।
শুরুর একাদশে রাখা হয়েছে দুটি পরিবর্তন। সর্বশেষ ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। সেই ম্যাচের শুরুর একাদশ থেকে বাদ পড়েছেন গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ ও ফরোয়ার্ড মিরাজুল ইসলাম। তাদের পরিবর্তে দলে নেওয়া হয়েছে মিতুল মারমা ও শেখ মোরসালিন।
গত বছরের জুনে প্রথম লেগে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে ২–১ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচে গোল করা রাকিব হোসেন এই ম্যাচে নেই কার্ডখরার কারণে।
সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের একাদশ: মিতুল মারমা (গোলকিপার), শাকিল আহাদ তপু, শেখ মোরসালিন, হামজা চৌধুরী, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, ফাহমিদুল ইসলাম, সোহেল রানা (অধিনায়ক), জায়ান আহমেদ, সাদ উদ্দিন, শমিত সোম
আজকের পত্রিকা ধারাবিবরণীতে আপনাকে স্বাগত। এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে আজ সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। মূলপর্বে দৌড় থেকে আগেই ছিটকে গেলেও শেষটা সুন্দর করতে চায় হাভিয়ের কাবরেরার দল। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে তারা।