
লিওনেল মেসিকে নিয়েই ২ মার্চ বিশ্বকাপ বাছাইয়ের জন্য আর্জেন্টিনা ৩৩ জনের প্রাথমিক দল ঘোষণা করেছিল। কিন্তু চোটের থাবায় ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে তাঁর খেলা হচ্ছে না। খেলতে না পারলেও দলকে সমর্থন দিয়ে যাবেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার।
চোটে পড়ায় ইন্টার মায়ামির হয়ে তিন ম্যাচ বিশ্রামে ছিলেন মেসি। পেশির সমস্যার কারণে তাঁকে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে দুই ম্যাচের দল থেকে গত রাতে বাদ দিয়েছিলেন লিওনেল স্কালোনি। বাছাইপর্বের দুই ম্যাচ খেলতে না পারার আক্ষেপ করছেন মেসি। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে গতকাল মধ্যরাতে আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড লিখেছেন, ‘জাতীয় দলের জার্সিতে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে দুটি বিশেষ ম্যাচ খেলতে না পারা আসলেই দুঃখজনক। বরাবরের মতো আমি সেখানে থাকতে চেয়েছিলাম। কিন্তু শেষ মুহূর্তে চোট খেলা থেকে আবার বিরতি নিতে বাধ্য করেছে। দল থেকে ছিটকে দিয়েছে। এখান থেকেই দলকে উৎসাহ দেব এবং আরেকজন ভক্তের মতোই দলকে সমর্থন দেব।’
ইন্টার মায়ামির হয়ে মেসি সবশেষ খেলেছেন গতকাল সকালে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে। এই ম্যাচে মায়ামি জিতেছে ২-১ গোলে। আর্জেন্টাইন ফরোয়ার্ড করেছেন ১ গোল। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, আটলান্টা ইউনাইটেড-ইন্টার মায়ামি ম্যাচে বাঁ ঊরুতে চোট পান মেসি। আর রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, চোট পেয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। সুস্থ হতে আপাতত যুক্তরাষ্ট্রেই থাকবেন তিনি।
আর্জেন্টিনা গত রাতে ২৬ সদস্যের যে চূড়ান্ত দল ঘোষণা করেছে, সেখানে মেসির পাশাপাশি পাওলো দিবালা, গঞ্জালো মন্তিয়েল, জিওভানি লো সেলসোর মতো তারকারা নেই। তরুণ ফরোয়ার্ড ক্লদিও এচেভেরিও নেই চূড়ান্ত দলে। ২২ মার্চ বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে আর্জেন্টিনা খেলবে উরুগুয়ের বিপক্ষে। এই ম্যাচটি হবে মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে। আর দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হবে ২৬ মার্চ। সেদিন বাংলাদেশ সময় সকাল ৬টায় এস্তাদিও মাস মনুমেন্তাল স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি।

সবশেষ ২০২৪ অনূর্ধ্ব-২০ সাফে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ঠিক তার পরের বছর (২০২৫ অনূর্ধ্ব-২০ সাফ) ভারতের কাছে হেরে শিরোপা হারানোর বেদনায় পুড়তে হয়েছে বাংলাদেশকে। আজ বাংলাদেশ নামবে প্রতিশোধের লড়াইয়ে। মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে অনূর্ধ্ব-২০ সাফের বাংলাদেশ-ভা
১৮ মিনিট আগে
অর্ধেক কাজ বার্সেলোনা সেরে রেখেছিল ২৫ মার্চ। নারী চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে স্বাগতিক রিয়াল মাদ্রিদকে ৬-২ গোলে হারিয়েছিল বার্সা। গত রাতে দ্বিতীয় লেগেও গুনে গুনে ৬ গোল দিয়েছে বার্সেলোনা।
৪১ মিনিট আগে
সিঙ্গাপুরের বিপক্ষে হার দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই। সহজেই বলা গেলেও এর ভেতর লুকিয়ে আছে হতাশা, আক্ষেপ, ভুলভ্রান্তি আর খানিকটা প্রাপ্তি। তবে বাস্তবতা হচ্ছে, বাংলাদেশ পারেনি মূল পর্বে টিকিট কাটতে। ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থেকে মিশন শেষ করেছেন হামজা-শমিতরা।
১ ঘণ্টা আগে
সিঙ্গাপুর নয়, গত ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচটিতে জয়ী দল হতে পারত বাংলাদেশ। বিশেষ করে দ্বিতীয়ার্ধে বাংলাদেশ মুহুর্মুহু আক্রমণ করে সিঙ্গাপুরের রক্ষণভাগে। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় হামজা চৌধুরী-শমিত সোমদের।
২ ঘণ্টা আগে