
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগেই নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। এখন পাকিস্তানকে ধবলধোলাই করার সামনে কিউইরা। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আগামীকাল মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড। আর শেষ ওয়ানডের আগে আবারও দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড।
সিরিজের তৃতীয় ওয়ানডেতেও খেলতে পারছেন না নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার মার্ক চ্যাপম্যান। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এটা নিশ্চিত করেছে। নেপিয়ারের ম্যাকলিন পার্কে ২৯ মার্চ পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন চ্যাপম্যান। স্ক্যানের পর সেখানে প্রথম গ্রেডের চিড় ধরা পড়েছিল। একারণে হ্যামিল্টনের সেডন পার্কে পরশু দ্বিতীয় ওয়ানডেতে তিনি খেলতে পারেননি। নিউজিল্যান্ড দলের প্রধান কোচ গ্যারি স্টিড আশা করলেও চ্যাপম্যানকে বসেই থাকতে হচ্ছে। তাঁর পরিবর্তে দলে এসেছেন টিম সাইফার্ট।
দুঃসময়ের চক্রে ঘুরপাক খেতে থাকা পাকিস্তানকে আবারও স্লো ওভার রেটের কারণে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য ম্যাচ ফি-এর পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়। পাকিস্তান এক ওভার কম বোলিং করেছিল। সেই ম্যাচের মাঠের আম্পায়ার মাইকেল গফ ও ওয়েন নাইটস, তৃতীয় আম্পায়ার পল রাইফেল এবং চতুর্থ আম্পায়ার ক্রিস ব্রাউন অভিযোগ এনেছেন। শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি জেফ ক্রো।
২৯ মার্চ প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৭৩ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড। সেই ম্যাচে জন্মভূমি পাকিস্তানের বিপক্ষে রেকর্ড দ্রুততম ফিফটি করেন কিউই ক্রিকেটার মুহাম্মদ আব্বাস। একটা পর্যায়ে ম্যাচ জেতার সম্ভাবনা তৈরি হলেও হঠাৎ ধসে খেই হারিয়েছিল পাকিস্তান। ক্যারিয়ারসেরা ১৩২ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন চ্যাপম্যান। এই ম্যাচে স্লো ওভার রেটের কারণে পাকিস্তানকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
দ্বিতীয় ওয়ানডের আগে নিউজিল্যান্ডের মতো পাকিস্তান দুঃসংবাদ নিয়ে খেলতে নেমেছিল। হ্যামিল্টনে পরশু পাকিস্তান পায়নি উসমান খানকে। এই ম্যাচে পাকিস্তান হেরেছে ৮৪ রান। হারার ম্যাচে ওয়ানডে ১২তম ব্যাটার হিসেবে সর্বোচ্চ ১৩ রানের রেকর্ড গড়েন সুফিয়ান মুকিয়াম।
আরও পড়ুন:

পবিত্র রমজানে আন্তর্জাতিক সিরিজে ফিরছে বাংলাদেশ। প্রায় তিন মাস বিরতির পর পুরোনো ব্যস্ততা শুরু হচ্ছে মিরাজ-লিটনদের। গত তিন মাসে বাংলাদেশ ক্রিকেট যে থমকে ছিল, তা তো নয়। ক্রিকেটাররা বিপিএল খেলেছেন। অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের পর বিসিএল ওয়ানডে খেলেছেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগেই ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার বিদায়ঘণ্টা বেজে গেছে। তবু তারা এখনো দেশে ফিরতে পারেনি। অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটছে। এবার আটকে পড়া ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের দেশে ফেরার ব্যবস্থা করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম সেজেছিল বিশেষ সাজে। ফাইনাল বলে কথা, তাও আবার ফাইনালিস্ট যখন ভারত, তখন তো ভিন্ন আবহ থাকবেই। ভারতের অনেক সাবেক ক্রিকেটার পরিবারসহ খেলা দেখতে এসেছিলেন। কিন্তু সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালসেরা ক্রিকেটারকে দেখা যায়নি আহ
৩ ঘণ্টা আগে
সময়টা উপভোগ করছেন রিশাদ হোসেন। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি লিগ সব জায়গায়ই লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের ঘায়েল করছেন তিনি। মিরপুরে সবশেষ ওয়ানডে সিরিজে যিনি কাঁপিয়েছেন, ফের একই ভেন্যুতে পাকিস্তান সিরিজ হওয়ায় আলোচনায় এই তরুণ লেগস্পিনার।
৪ ঘণ্টা আগে