
পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজে মিলছে একের পর এক দুঃসংবাদ। চোটে পড়ে কখনো ছিটকে যাচ্ছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার। কখনোবা পাকিস্তানি ক্রিকেটারের সিরিজ শেষ হয়ে যাচ্ছে। চোটে ক্রিকেটার হারানোর পালাবদলে এবার যোগ দিল নিউজিল্যান্ড।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই নিউজিল্যান্ড হারিয়েছিল টম ল্যাথামকে। চোটে পড়ে ছিটকে যাওয়া ল্যাথামের পরিবর্তে মাইকেল ব্রেসওয়েলকে অধিনায়ক করেছিল নিউজিল্যান্ড। এবার সিরিজের দ্বিতীয় ওয়ানডের দল থেকে ছিটকে গেলেন মার্ক চ্যাপম্যান। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) আজ সকালে এক বিবৃতিতে সেটা নিশ্চিত করেছে। নেপিয়ারের ম্যাকলিন পার্কে ২৯ মার্চ অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন চ্যাপম্যান। স্ক্যানের পর সেখানে প্রথম গ্রেডের চিড় ধরা পড়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। হ্যামিল্টনের সেডন পার্কে আগামীকাল হতে যাওয়া দ্বিতীয় ওয়ানডেতে তাই তাঁর খেলা হচ্ছে না।
ছিটকে যাওয়া চ্যাপম্যানের পরিবর্তে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজের দলে এসেছেন টিম সাইফার্ট। চ্যাপম্যান এখন পুনর্বাসনপ্রক্রিয়ার জন্য অকল্যান্ডে ফিরবেন। কিউইদের প্রধান কোচ গ্যারি স্টিড আশাবাদী যে তৃতীয় ওয়ানডের দলে চ্যাপম্যানকে পাওয়া যাবে। পাকিস্তান আগামীকাল জিতলে তখন তৃতীয় ওয়ানডে হবে সিরিজ নির্ধারণী। আর নিউজিল্যান্ড নিশ্চিতভাবেই চাইবে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিতে। ৫ এপ্রিল মাউন্ট মঙ্গানুইয়ে হবে নিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজের তৃতীয় ওয়ানডে। দ্বিতীয়, তৃতীয় দুই ওয়ানডে ম্যাচই বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে। নেপিয়ারে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড পায় ৭৩ রানের জয়। ১১১ বলে ১৩ চার ও ৬ ছক্কায় ১৩২ রান করে ম্যাচসেরা হয়েছেন চ্যাপম্যান। তাঁর সেঞ্চুরি ও মুহাম্মদ আব্বাসের অভিষেকে রেকর্ড বই তছনছ করা দ্রুততম ফিফটিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করে ৩৪৪ রানের পাহাড় গড়েছিল। পাকিস্তানের একটা পর্যায়ে জয়ের সম্ভাবনা তৈরি হলেও হঠাৎ ধসে ২৭১ রানে গুটিয়ে যায় তারা।
দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারছেন না পাকিস্তানের উসমান খান। তিনিও নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছেন। এই ম্যাচ দিয়েই উসমানের ওয়ানডেতে অভিষেক হয়েছে। ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতে ৩৩ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৯ রান করেছেন তিনি। আব্দুল্লাহ শফিকের সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৬ বলে ৮৩ রানের উদ্বোধনী জুটি গড়তে অবদান রাখেন উসমান।

পবিত্র রমজানে আন্তর্জাতিক সিরিজে ফিরছে বাংলাদেশ। প্রায় তিন মাস বিরতির পর পুরোনো ব্যস্ততা শুরু হচ্ছে মিরাজ-লিটনদের। গত তিন মাসে বাংলাদেশ ক্রিকেট যে থমকে ছিল, তা তো নয়। ক্রিকেটাররা বিপিএল খেলেছেন। অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের পর বিসিএল ওয়ানডে খেলেছেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগেই ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার বিদায়ঘণ্টা বেজে গেছে। তবু তারা এখনো দেশে ফিরতে পারেনি। অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটছে। এবার আটকে পড়া ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের দেশে ফেরার ব্যবস্থা করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম সেজেছিল বিশেষ সাজে। ফাইনাল বলে কথা, তাও আবার ফাইনালিস্ট যখন ভারত, তখন তো ভিন্ন আবহ থাকবেই। ভারতের অনেক সাবেক ক্রিকেটার পরিবারসহ খেলা দেখতে এসেছিলেন। কিন্তু সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালসেরা ক্রিকেটারকে দেখা যায়নি আহ
৫ ঘণ্টা আগে
সময়টা উপভোগ করছেন রিশাদ হোসেন। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি লিগ সব জায়গায়ই লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের ঘায়েল করছেন তিনি। মিরপুরে সবশেষ ওয়ানডে সিরিজে যিনি কাঁপিয়েছেন, ফের একই ভেন্যুতে পাকিস্তান সিরিজ হওয়ায় আলোচনায় এই তরুণ লেগস্পিনার।
৬ ঘণ্টা আগে