
বৃহস্পতিবার মেক্সিকো সিটির আসতেকা স্টেডিয়ামে পর্দা উঠছে ফুটবলের মহাযজ্ঞ বিশ্বকাপের। তবে উদ্বোধনী ম্যাচ ঘিরেই তৈরি হয়েছে বড় দুঃসংবাদ। আবহাওয়ার পূর্বাভাস বলছে, উদ্বোধনী ম্যাচটি ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের কবলে পড়তে পারে। এর পাশাপাশি টুর্নামেন্ট চলাকালীন স্থানীয় বিভিন্ন সংগঠনের ধর্মঘট ও বিক্ষোভের ঝুঁকিও রয়েছে। জার্মান প্রেস এজেন্সির (ডিপিএ) বরাতে এ তথ্য জানা গেছে।
ইতোমধ্যেই মেক্সিকো সিটির সমন্বিত ঝুঁকি ব্যবস্থাপনা ও নাগরিক সুরক্ষা সচিবালয় রাজধানীর বেশ কিছু এলাকায় কমলা সতর্কতা জারি করেছে। সাম্প্রতিক দিনগুলোতে মেক্সিকো সিটিতে মুষলধারে বৃষ্টির কারণে রাস্তাঘাট তলিয়ে গেছে। এর প্রভাব পড়েছে গণপরিবহনেও; বেশ কিছু মেট্রো লাইনের চলাচল বন্ধ রাখার পাশাপাশি স্টেশনগুলোর প্রবেশপথ বন্ধ করে দিতে হয়েছিল।
যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে যৌথভাবে আয়োজিত এবারের বর্ধিত আসরে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আবহাওয়া এবার পুরো টুর্নামেন্টেই বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনকি মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। এর আগে গত বছর জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপেও বজ্রপাতের ঝুঁকির কারণে বেশ কয়েকটি ম্যাচ সময়মতো শুরু করা যায়নি।
মাঠের লড়াইয়ে নামার আগে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সহস্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় রাত ১টা ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। মূল ম্যাচ শুরুর আগে থাকছে এক ঘণ্টার জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে পারফর্ম করবেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা।
তবে কেবল বৈরী আবহাওয়া নয়, আয়োজকদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে স্থানীয় বিক্ষোভের শঙ্কাও। নিজেদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে টুর্নামেন্ট চলাকালেই মেক্সিকোর শিক্ষক, ট্রাকচালক ও কৃষকেরা বড় ধরনের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন।
মেক্সিকো সিটি ছাড়াও দেশটির গুয়াদালাহারা এবং মন্তেরে শহরে বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। অবশ্য এই দুই শহরের স্টেডিয়ামগুলো মূল শহরের ঠিক বাইরে, পার্শ্ববর্তী পৌর এলাকায় অবস্থিত। সব মিলিয়ে আবহাওয়া আর মাঠের বাইরের আন্দোলন সামলে মাঠের ফুটবল কতটা নির্বিঘ্নে মাঠে গড়ায়, এখন সেটাই দেখার বিষয়।

বেঙ্গালুরু থেকে নিউ চন্ডীগড়—দূরত্ব প্রায় ২৪০০ কিলোমিটার। দীর্ঘ এই দূরত্ব এক সুতোতে মিলিয়ে দিয়েছে ভারত-আফগানিস্তান। এই আফগানিস্তান যেন টেস্টে ভারতের সবচেয়ে সহজ প্রতিপক্ষ। এখন পর্যন্ত যে দুই টেস্টে তারা মুখোমুখি হয়েছে, দুটিতেই ইনিংসে জিতেছে ভারত।
৮ ঘণ্টা আগে
জমে উঠেছে ২০২৬ ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। কে জিতবে শিরোপা, তা জানতে অপেক্ষা করতে হবে শেষ দিন পর্যন্ত।
৮ ঘণ্টা আগে
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চলতি মৌসুমে উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছিলেন জাকির হাসান। আট ইনিংসের মধ্যে তিনটিতে পঞ্চাশ পেরিয়েছেন। যাঁর মধ্যে একটি সেঞ্চুরিও রয়েছে। ঘরোয়া ক্রিকেটের এই ফর্মটা টেনে নিয়ে গেলেন জিম্বাবুয়ের বিপক্ষেও। তাঁর সেঞ্চুরিতে উড়ন্ত জয় পেয়েছে বাংলাদেশ।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ২৪ ঘণ্টা এখনো পেরোয়নি। এরই মধ্যে পদত্যাগ করলেন মীর শাকরুল আলম সীমান্ত নামে এক পরিচালক।
১০ ঘণ্টা আগে