
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। মিরপুরে গতকাল পাকিস্তান সিরিজ সামনে রেখে দুই দলে ভাগ হয়ে খেলেছেন ক্রিকেটাররা। যাঁদের মধ্যে তানজিদ হাসান তামিম করেছেন সেঞ্চুরি। বোলিংয়ে রিশাদ হোসেন দেখিয়েছেন তাঁর লেগস্পিনের ভেলকি।
বিসিবি একাদশ ও বিসিএল অলস্টারস নামে দুই দল গতকাল মিরপুরে প্রস্তুতি ম্যাচ খেলেছে। বিসিবি একাদশকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তাঁর প্রতিপক্ষ দলের অধিনায়ক ছিলেন আকবর আলী। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই নিজেদের সেরাটা দিয়েছে বিসিবি একাদশ। জাতীয় দলের আদলে তৈরি বিসিবি একাদশ পেয়েছে ৪০ রানের জয়।
আগে ব্যাটিং করা বিসিবি একাদশের হয়ে ওপেনিং করেছেন সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। তামিম নিজের স্বভাবসুলভ ব্যাটিং করতে থাকলেও তাঁর সঙ্গী সাইফ ৪৭ বলে ২২ রানে আউট হয়েছেন। ১০০ বলে সেঞ্চুরি করেছেন তানজিদ তামিম। ১০১ বলে ৬ চার ও ৪ ছক্কায় করেছেন ১০০ রান। মিডল অর্ডারে নেমে নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার করেছেন ৪৪ ও ৪০ রান। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৫ রান করে বিসিবি একাদশ।
২৯৬ রানের লক্ষ্যে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বিসিএল অল স্টারস এক পর্যায়ে ৩৩.৫ ওভারে ৮ উইকেটে ১৫৭ রানে পরিণত হয়। বিসিবি একাদশের ১০০ রানের জয় তখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল। তবে নবম উইকেটে ৮০ রানের জুটি গড়ে বড় হার এড়িয়েছেন রিপন মণ্ডল ও আবদুল গাফফার সাকলাইন। যাঁর মধ্যে সাকলাইন ৪৮ বলে করেছেন ৪৯ রান।
পুরো ৫০ ওভার ব্যাটিং করে ৯ উইকেটে ২৫৫ রান করেছে বিসিএল অল স্টারস। বিসিবি একাদশের রিশাদ হোসেন ১০ ওভারে ৪০ রান খরচ করে নিয়েছেন ৫ উইকেট। দুই উইকেট পেয়েছেন নাহিদ রানা। একটি করে উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।
মিরপুরে ১১ মার্চ শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৩ ও ১৫ মার্চ একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে খেলবে দুই দল। সব ম্যাচ বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে শুরু হবে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের কাছে এই সিরিজটা গুরুত্বপূর্ণ। আগামী বছরের ৩১ মার্চের মধ্যে সেরা নয়ের মধ্যে থাকা দল সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে। ৯ নম্বরের বাইরে থাকা দলগুলোকে বাছাইপর্ব উতড়ে খেলতে হবে বিশ্বকাপে। ১০৫ রেটিং পয়েন্ট নিয়ে চারে পাকিস্তান। ১০ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৬।

প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন পোল্যান্ডের সাইমন মার্চিনিয়াক। যিনি আর্জেন্টিনার কাছে অচেনা কেউ নন। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার সেই ঐতিহাসিক ও রোমাঞ্চকর জয়ের ম্যাচেও রেফারি হিসেবে মূল দায়িত্বে ছিলেন তিনি।
২৯ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ মানে মাঠের লড়াইয়ের পাশাপাশি নানা প্রযুক্তিগত উদ্ভাবন নিয়েও আলোচনা। এবারের বিশ্বকাপেও তেমনই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে টুর্নামেন্টের অফিশিয়াল ম্যাচ বল ‘ট্রাইওন্ডা’। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপের জন্য তৈরি করা এই বলকে ফুটবল ইতিহাসের অন্যতম...
৩৩ মিনিট আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ। এই সাফল্যের স্বীকৃতি হিসেবে জাতীয় ক্রিকেট দলকে ২ কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
১ ঘণ্টা আগে
কয়েক মাস ধরে বিশ্বকাপে নেইমারের অংশগ্রহণ নিয়ে তুমুল সংশয় ছিল। ২০২৩ সালে হাঁটুর গুরুতর চোটের পর থেকেই একের পর এক শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। সর্বশেষ কাফ মাসলের (পায়ের পেশি) নতুন চোটের কারণে ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে দর্শক হয়েই থাকতে হচ্ছে এই তারকাকে।
১ ঘণ্টা আগে