
অ্যাস্টন ভিলার সঙ্গে ছয় বছরের সম্পর্কের ইতি টেনে চেলসিতে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। ৩৩ বছর বয়সী এই গোলরক্ষকের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি।
মার্তিনসে নিজেদের করে পেতে ৭৫ লাখ পাউন্ড খরচ করতে হয়েছে চেলসিকে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২৫ কোটি ৬৫ লাখ টাকা।
দীর্ঘ সময় অ্যাস্টন ভিলায় গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মার্তিনস। গত মৌসুমে ইউরোপা লিগ জয়ে ভূমিকা রাখার পরও নতুন মৌসুমের আগে তাঁর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। ট্রান্সফার উইন্ডোর শুরুতে জাপানি গোলরক্ষক জিওন সুজুকিকে দলে নেওয়ার পর ভিলা মার্তিনেসকে ছাড়ার পথ খুঁজছিল। আগস্টের শুরুতে জুভেন্টাসে তাঁর সম্ভাব্য দলবদল ভেস্তে যাওয়ার পর শেষ পর্যন্ত চেলসিতেই ঠিকানা হলো আর্জেন্টাইন গোলরক্ষকের।
চেলসিতে যোগ দিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন মার্তিনেস। ক্লাবের সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এই ফুটবল ক্লাবে আসতে পেরে আমি আনন্দিত। আমার ও আমার পরিবারের জন্য চেলসিতে আসার সিদ্ধান্ত নেওয়া খুবই সহজ ছিল। আমি ভীষণ উচ্ছ্বসিত—শুরু করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’
নতুন ক্লাবে নিজের লক্ষ্য নিয়েও কথা বলেছেন মার্তিনেস, ‘আমি এখানে সফল হতে চাই। আমি এমন একজন মানুষ, যে যা-ই করি, সবকিছুতেই জিততে চাই। আর সেই মানসিকতাই আমি এই ফুটবল ক্লাবে নিয়ে আসতে চাই। কারণ এটি এমন একটি ক্লাব, যারা শিরোপা জেতে। তাই আমার মনে হয়, এটি দারুণ একটি মিল।’
চেলসির হয়ে সর্বস্ব উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন মার্তিনেস। ২০২২ বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক বলেন, ‘আমি আবেগ দিয়ে পরিপূর্ণ এবং হৃদয় উজাড় করে খেলি। ক্লাব, আমার সতীর্থ ও সমর্থকদের গর্বিত করতে প্রতিটি ম্যাচ ও প্রতিটি অনুশীলনে আমি শতভাগ উজাড় করে দেব।’
চেলসির গোলরক্ষক বিভাগ নিয়ে বেশ কিছুদিন ধরেই প্রশ্ন ছিল। বিশেষ করে ফুলহামের বিপক্ষে ৩-২ গোলের জয়ে রবার্ট সানচেজের হতাশাজনক পারফরম্যান্সের পর সেই আলোচনা আরও জোরালো হয়। অতীতেও বাজে ফর্মের কারণে বিভিন্ন সময়ে তাঁকে দল থেকে বাইরে রাখা হয়েছিল। এমন পরিস্থিতিতে অভিজ্ঞ মার্তিনেসকে দলে এনে গোলপোস্টে স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করল চেলসি।
আর্জেন্টিনার হয়ে ২০২২ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মার্তিনেস। আন্তর্জাতিক ও ক্লাব—দুই পর্যায়েই বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা নিয়ে এবার চেলসির নতুন চ্যালেঞ্জে নামছেন তিনি। এখন দেখার বিষয়, স্ট্যামফোর্ড ব্রিজে এসে তিনি দ্রুতই দলের এক নম্বর গোলরক্ষকের জায়গাটি নিজের করে নিতে পারেন কি না।

কলম্বোতে সদ্য সমাপ্ত ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট ম্যাচ এমনিতেই আলোচনায় সোনাল দিনুশার বীরত্বপূর্ণ ব্যাটিংয়ে। তাঁর অনবদ্য সেঞ্চুরিতে (১৩৩*) শ্রীলঙ্কা হেরে যাওয়া ম্যাচ ড্র করেছে ভারতের বিপক্ষে। তবে দিনুশাই নন, ভারতীয় বোলারদের অনিয়ন্ত্রিত বোলিংও এসেছে আলোচনায়। সুনীল গাভাস্কার এখানে বোলারদের পাশাপাশি কো
১০ মিনিট আগে
চোখের পলক পড়তে না পড়তেই উইকেট পড়ছে। শুধু পাকিস্তানেরই নয়, লর্ডসে সিরিজের চতুর্থ টেস্টে মুড়ি-মুড়কির মতো উইকেট পড়ছে ইংল্যান্ডেরও। পেসারদের সুইং-গতিতে পরাস্ত হচ্ছেন ব্যাটাররা। এমন বিরুদ্ধ কন্ডিশনে দাঁড়িয়ে ‘ভঙ্গুর’ পাকিস্তানকে ভাঙতে হবে ৪২ বছরের পুরোনো এক রেকর্ড।
১ ঘণ্টা আগে
চ্যাম্পিয়ন গান গেয়ে ভাইরাল ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো ক্যারিয়ারে চ্যাম্পিয়ন তো কম হননি। ২০১২ ও ২০১৬ সালে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ তো জিতেছেনই। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন। এবার তাঁর জার্সিকে পাঠানো হলো অবসরে।
২ ঘণ্টা আগে
দলবদলের ভবিষ্যৎ নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই আতলেতিকো মাদ্রিদের মূল দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন হুলিয়ান আলভারেস। অসুস্থতার কারণে কয়েক দিন দলের বাইরে থাকার পর আবার সতীর্থদের সঙ্গে মাঠে নেমেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগে