ঠিক কবে, কখন সূর্য তার সব আলো হারাবে অর্থাৎ মারা যাবে? মারা যাওয়ার পর সূর্য দেখতে কেমন হবে? বিষয়টি নিয়ে অনেক হিসাব-নিকাশ করে ভবিষ্যদ্বাণী করেছেন বিজ্ঞানীরা। তবে তাঁরা যে সময়ের কথা বলেছেন, অর্থাৎ যখন সূর্যের অন্তিম দশা উপস্থিত হবে, তখন মানব প্রজাতি আর টিকে থাকবে না।
বিজ্ঞানবিষয়ক সংবাদমাধ্যম সায়েন্স এলার্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আগে বিজ্ঞানীরা মনে করতেন, সূর্য মারা যাওয়ার পর হয়তো তা প্ল্যানেটারি নেবুলা বা নীহারিকায় পরিণত হবে। সাধারণত নীহারিকা হলো এমন এক ধরনের তারকা, যা বিপুল পরিমাণ ধুলো ও গ্যাস দিয়ে গঠিত, কিন্তু এর কোনো ঔজ্জ্বল্য নেই। আর নামে প্ল্যানেটারি হলেও তখন এসব নীহারিকার আশপাশে কোনো গ্রহ থাকে না। তবে এখন বিজ্ঞানীরা দেখছেন, নীহারিকা নয়, তার চেয়ে বেশ খানিকটা বড় আকারই ধারণ করবে আমাদের সূর্য।
তবে ২০১৮ সালে একদল বিজ্ঞানী দেখেন, অধিকাংশ ক্ষেত্রে যখন কোনো তারা মারা যায়, তখন তা প্ল্যানেটারি নেবুলায় পরিণত হয়। যা হোক, আমাদের সূর্য ও অন্যান্য গ্রহ-উপগ্রহ আজ থেকে ৪৬০ কোটি বছর আগে উৎপন্ন হয়। সূর্যের আকারের অন্যান্য তারকার গঠনপ্রকৃতি বিশ্লেষণ করে সম্প্রতি একদল বিজ্ঞানী সিদ্ধান্তে পৌঁছেছেন যে, আরও ১ হাজার কোটি বছর পর সূর্য মারা যাবে। এবিষয়ক একটি নিবন্ধ নেচার অ্যাস্ট্রোনমি নামে একটি জার্নালে প্রকাশিত হয়েছে।
বিজ্ঞানীরা আরও একটি সম্ভাব্য দৃশ্যপটের কথা বলেছেন। তাঁরা বলেছেন, আগামী ৫০০ কোটি বছরের মধ্যে আমাদের সূর্য লাল দানব বা রেড জায়ান্টে পরিণত হতে পারে। এ ক্ষেত্রে সূর্যের কেন্দ্রস্থল সংকুচিত হলেও এর বাইরের পৃষ্ঠ অনেক বেড়ে যাবে। এতটাই বেড়ে যাবে যে, তা বাড়তে বাড়তে মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছে যাবে। সে ক্ষেত্রে আমাদের সাধের পৃথিবীও সূর্যের পেটে চলে যাবে।
তবে তার অনেক আগেই মানুষের অস্তিত্ব সংকটে পড়ে যাবে এই পৃথিবীতে। কারণ প্রতি ১০০ কোটি বছরে সূর্যের ঔজ্জ্বল্য ১০ শতাংশ হারে বাড়ছে। আর সে ক্ষেত্রে আমাদের সাগর-মহাসাগরগুলো বাষ্প হয়ে যাবে। সোজা কথায়, পৃথিবী পানিশূন্য হয়ে যাবে, পৃথিবীপৃষ্ঠ এত বেশি উষ্ণ হয়ে যাবে যে, তা আর পানি গঠনের উপযোগী থাকবে না।
আগের অনেকগুলো গবেষণা থেকে দেখা গেছে, কোনো তারকাকে যদি প্ল্যানেটারি নেবুলায় পরিণত হতে হয়, তাহলে তার ভর সূর্যের তুলনায় অন্তত দ্বিগুণ বেশি হতে হবে। কিন্তু সূর্যের ভর বেশি না হলেও ২০১৮ সালের পরিচালিত গবেষণা বলছে, এমনটাও হতে পারে যে আমাদের সূর্য প্রথমে লাল দানবে পরিণত হবে এবং পরে তা হোয়াইট ডোয়ার্ফ বা সাদা বামনে পরিণত হবে এবং সবশেষে একটি প্ল্যানেটারি নেবুলায় পরিণত হবে।
এ বিষয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের জ্যোতির্পদার্থবিজ্ঞানের অধ্যাপক ও আলোচিত নিবন্ধের প্রধান লেখক আলবার্ট জিজিলস্ত্রা বলেন, ‘সাধারণত যখন কোনো তারা মারা যায়, তখন তা বিপুল পরিমাণ গ্যাস ও ধুলো নির্গত করে, যাকে এনভেলাপ বলা হয়। এই এনভেলাপের ভর মূল যে তারকা ছিল তার ভরের অর্ধেক পর্যন্ত হতে পারে। এই পর্যায়ে এসে তারকার কেন্দ্র উন্মোচিত হয়ে পড়ে এবং একপর্যায়ে এসে তারকাটি মারা যায়।’

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের নথিপত্র থেকে এবার সামনে এলো ডিএনএ-র গঠনের সহ-আবিষ্কারক নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসনের নাম। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, এপস্টেইনের নিউইয়র্ক ম্যানশনে তিন তরুণীর সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় রয়েছেন এই বিজ্ঞ
২ দিন আগে
বাংলাদেশে ভাইরাসবাহিত রহস্যজনক এক রোগের সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। শুরুতে নিপাহ ভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব বলে মনে করা হলেও, এটি আসলে আরেকটি নতুন ও সম্ভাব্য প্রাণঘাতী বাদুড়বাহিত ভাইরাসের কারণে হয়েছে। নতুন এক গবেষণায় এমন সতর্কবার্তাই দিয়েছেন বিজ্ঞানীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের....
১৬ দিন আগে
ধনকুবের এবং যৌন পাচারের দায়ে অভিযুক্ত জেফরি এপস্টেইনকে ঘিরে এখন সারা দুনিয়ায় তোলপাড় চলছে। এবার আলোচনার কেন্দ্রে শিশুকামিতা, কিশোরী পাচার, রাজনীতি ও কূটনীতি। তবে ২০১৯ সালের জুলাই মাসে প্রকাশিত নথিতে উঠে এসেছিল আরও এক বিস্ফোরক তথ্য।
১৬ দিন আগে
বিজ্ঞানীদের মতে, গ্রহটির তার নিজ নক্ষত্র মণ্ডলের বাসযোগ্য অঞ্চলে অবস্থান করার প্রায় ৫০ শতাংশ সম্ভাবনা রাখে। তবে এটির পৃষ্ঠের তাপমাত্রা মঙ্গলগ্রহের মতো অত্যন্ত শীতল হতে পারে, যা মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নামতে পারে।
২২ দিন আগে