এখন পর্যন্ত আবিষ্কৃত মহাবিশ্বের সবচেয়ে পুরোনো ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। নতুন আবিষ্কৃত এই ব্ল্যাক হোলটির বয়স আনুমানিক ১ হাজার ৩২০ কোটি বা ১৩ দশমিক ২ বিলিয়ন বছর। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞানীরা বলছেন, সবচেয়ে পুরোনো এই ব্ল্যাক হোলটি বিগ ব্যাঙ বা মহাবিস্ফোরণের ৪৭ কোটি বছর পর সৃষ্টি হয়। সে ক্ষেত্রে আজ থেকে ১ হাজার ৩৭০ কোটি বছর আগে মহাবিশ্ব সৃষ্টি হয়ে থাকলে সদ্য আবিষ্কৃত এই ব্ল্যাক হোলটির বয়স আনুমানিক ১ হাজার ৩২০ কোটি বছর।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা ও কানাডার এক্স-রে পর্যবেক্ষণ কেন্দ্র যৌথভাবে এই ব্ল্যাক হোলটির সন্ধান পেয়েছে। প্রতিষ্ঠান দুটি বিগত কয়েক বছর ধরেই এমন ধরনের ব্ল্যাক হোল খোঁজার চেষ্টা করে যাচ্ছিল। এই আবিষ্কারের মধ্য দিয়ে, মহাবিশ্বের সৃষ্টির সূচনালগ্নেই ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর গঠিত হয়েছিল সেই ধারণা আরও পোক্ত হলো।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই ব্ল্যাক হোলটি স্বাভাবিক বা মানুষের অনুমানের তুলনায় অনেক বেশি বড়। আমাদের ছায়াপথ মিল্কিওয়ে বা আকাশগঙ্গার কেন্দ্রে যে স্যাজিটারিয়াস-এ নামে যে ব্ল্যাক হোলটি রয়েছে তার চেয়েও সদ্য আবিষ্কৃত এই ব্ল্যাক হোলটি অনেক বেশি; প্রায় ১০ গুণ বেশি বড়।
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড-স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিকসের গবেষক ও এই গবেষণার প্রধান লেখক অ্যাকস বোগডান বলেন, ধারণা করা হয় যে—একটি গ্যালাক্সির ১০ শতাংশ থেকে শতভাগ ভরই কোনো একটি জায়গায় কেন্দ্রীভূত থাকতে পারে। সেই হিসেবে, এই আকারের ব্ল্যাক হোল আমাদের ছায়াপথ কিংবা আমাদের আশপাশের কোনো ছায়াপথেও থাকার সম্ভাবনা নেই বললেই চলে।
বিজ্ঞানীদের বিশ্বাস, এই ব্ল্যাক হোলটি ঘন গ্যাসের মেঘ থেকে তৈরি হয়েছে। যা পরে আবার পুরো একটি ছায়াপথ ও বেশ কিছু তারাকে গিলে ফেলেছে। পরে আরও অন্তত দুটি ছায়াপর পরস্পরের সঙ্গে মিশে যাওয়ার পর ব্ল্যাক হোলটি সেই সম্মিলিত ছায়াপথকেও গিলে ফেলেছে।

২০২২ সালের ১২ ডিসেম্বর মঙ্গল গ্রহের দক্ষিণাঞ্চলের উঁচু ভূমির ওপর দিয়ে ২৫১ কিলোমিটার উচ্চতায় উড়ছিল একটি অরবিটার। সেখান থেকে মঙ্গল গ্রহের একটি পাহাড়ের ছবি তোলে সেটি। ছবিটি সাধারণই হওয়ার কথা ছিল। ২০০৬ সাল থেকে নাসার মার্স রিকনেসান্স অরবিটারের হাইরাইজ (HiRISE) ক্যামেরা মঙ্গলের পৃষ্ঠের হাজার...
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের আধুনিক শিল্পের জনক শিল্পাচার্য জয়নুল আবেদিন। চিত্রশিল্পে তাঁর অসামান্য অবদানের কথা বিশ্বজুড়ে স্বীকৃত। তবে পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে মহাকাশেও যে তাঁর নাম খোদাই করা রয়েছে, তা হয়তো অনেকেরই অজানা।
১১ ঘণ্টা আগে
নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল এবং হাজার হাজার এআই বট কয়েক দশক ধরে অমীমাংসিত থাকা এক জটিল গাণিতিক সমস্যার সমাধান খুঁজে পেয়েছে। তাও আবার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এ সমাধান খুঁজে পাওয়ার দাবি করেছে চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য
৫ দিন আগে
আপনি কত বছর বয়স পর্যন্ত বাঁচবেন বলে মনে করেন? এই প্রশ্নের উত্তর আপনার সম্পর্কে এমন কিছু তথ্য প্রকাশ করতে পারে, যা আপনি হয়তো ভাবতেও পারেননি। জাপানে বয়স্ক মানুষদের নিয়ে ২৮ বছর ধরে চালানো এক গবেষণায় দেখা গেছে, মানুষ নিজের আয়ু সম্পর্কে আশ্চর্যজনকভাবে সঠিক ধারণা রাখে।
১১ দিন আগে