১৯৭২ সালে অ্যাপোলোর পর পেরেগ্রিন হতে পারত চাঁদে অবতরণ করা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম চন্দ্রযান। কিন্তু বেসরকারি মার্কিন মহাকাশ কোম্পানির নেতৃত্বে প্রথম চন্দ্রযাত্রা ব্যর্থ হয়েছে। উড়াল দেওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এই অভিযান পরিত্যাগের ঘোষণা দিয়েছে অ্যাস্ট্রোবটিক টেকনোলজি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই খবর দিয়েছে।
কোম্পানিটি বলেছে, ট্যাংক ফুটো হয়ে তেল বের হওয়ায় প্রপেলারের ক্ষমতা কমেছে ব্যাপক। সোমবার সকালে চন্দ্রাভিযান শুরুর কয়েক ঘণ্টা পর এটি ব্যর্থ হওয়ার কথা জানানো হয়।
৫০ বছরেরও বেশি সময় পর ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে সোমবার সকালে মার্কিন মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়।
ভলকান নামের এই মহাকাশযানটি তৈরি করেছে বোয়িং এবং লকহিড মার্টিনের ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স- ইউএলএ। মহাকাশযানে রয়েছে অ্যাস্ট্রোবোটিক টেকনোলজির চন্দ্রযান পেরেগ্রিন।
চাঁদে যান অবতরণকারী প্রথম বেসরকারি সংস্থা হওয়ার লক্ষ্যেই এই মিশন পরিচালনা করছে পিটসবার্গভিত্তিক প্রাইভেট স্পেস রোবোটিক্স ফার্ম ইউএলএ।

প্লাস্টিকের বোতল ও কৃষিজ বর্জ্য ব্যবহার করে ভবিষ্যতে খাওয়ার উপযোগী, ভ্যানিলা-স্বাদের কুকি তৈরি করা সম্ভব হতে পারে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। জিনগতভাবে পরিবর্তিত ইস্ট বা খামির ব্যবহার করে এই কুকি তৈরির প্রক্রিয়া উদ্ভাবন করা হয়েছে।
৫ দিন আগে
প্রায় দুই দশক ধরে আমরা জানি, চাঁদে কোনো না কোনো ফর্মে অর্থাৎ কোনো না কোনো রূপে পানি রয়েছে। কিন্তু এখনো আমরা ঠিক জানি না, চাঁদের যেসব গর্তে সব সময় ছায়া থাকে, সেখানে কতটা ব্যবহারযোগ্য বরফ জমে আছে বা সেই বরফ কতটা গভীরে চাপা পড়ে আছে কিংবা ঠিক কী অবস্থায় রয়েছে।
৭ দিন আগে
যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় এবং ইতালির পলিটেকনিকো দ্য তুরিনের এক যৌথ গবেষণায় দেখা গেছে, প্রতি কেজি পেলোড (মালামাল) মহাকাশে পাঠাতে বিশ্বের প্রধান মহাকাশ গবেষণা সংস্থাগুলোর মধ্যে ভারতের খরচ সবচেয়ে বেশি।
৭ দিন আগে
একই পুরুষ ইঁদুরের জিনগত উপাদান ব্যবহার করে পূর্ণাঙ্গ পুরুষ ও স্ত্রী ইঁদুরের জন্ম দিয়েছেন জাপানের একদল বিজ্ঞানী। জিন সম্পাদনা বা ‘জিন এডিটিং’ প্রযুক্তির সাহায্যে পুরুষ ভ্রূণ থেকে ওয়াই (Y) ক্রোমোজোম সম্পূর্ণ অপসারণ করে এই রূপান্তর ঘটানো হয়েছে।
৯ দিন আগে