ভারতের চন্দ্রযান-৩-এর ল্যান্ডার ‘বিক্রম’ আজ সোমবার সকাল ৮টার দিকে চাঁদের বুকে ‘ঘুমিয়ে পড়েছে’। চাঁদের দক্ষিণ মেরুতে সূর্যাস্তের কারণে সেটি শক্তির উৎসের অভাবে কর্মক্ষমতা হারিয়েছে। টানা ১৪ রাত সেখানে রাত থাকবে। কারণ, চাঁদের দক্ষিণ মেরুতে এক দিন পৃথিবীর ১৪ দিনের সমান।
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) বলছে, পৃথিবীর ১৪ দিনের সমান এক অতি শীতল রাতে তাপমাত্রা নেমে যাবে মাইনাস ১৮৪ ডিগ্রি সেলসিয়াস। এত কম তাপমাত্রায় বিক্রমের যন্ত্রপাতি বিকল হয়ে যাওয়ার আশঙ্কাই বেশি। ফলে বিক্রমের ঘুম হয়তো আর ভাঙবে না।
ইসরোর বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানকে ‘স্লিপ মোডে’ রাখা হয়েছে। সৌরশক্তি এবং ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে এরা পাশাপাশি ঘুমিয়ে পড়বে। তবে ২২ সেপ্টেম্বরের দিকে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান স্লিপিং মুড থেকে জেগে উঠতে পারে—সে আশাও ছাড়ছে না সংস্থাটি।
গত ২৩ আগস্ট সন্ধ্যায় চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। এর মধ্য দিয়ে চতুর্থ দেশ হিসেবে চন্দ্রপৃষ্ঠে এবং প্রথম দেশ হিসেবে দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করার গৌরব অর্জন করে ভারত।
এর আগে ইসরো জানিয়েছিল, কাজ শেষেও ‘বাড়ি’ ফেরা হবে না ল্যান্ডার ‘বিক্রম’ ও রোভার ‘প্রজ্ঞান’-এর। তারা চাঁদের মাটিতে পৃথিবীর ১৪ দিনের সমান সময়ের কাজ হাতে নিয়ে নেমেছে। এরপর চাঁদে সূর্যাস্ত হলে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়বে তারা। নিস্তেজ হয়ে পড়বে ভেতরে থাকা সমস্ত যন্ত্রপাতিও।
বিক্রম ও প্রজ্ঞানের যেসব যন্ত্রপাতি রয়েছে, যেগুলোর সাহায্যে চাঁদে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে ও তথ্য সংগ্রহ করেছে, সেসব যন্ত্র চলে সৌরশক্তিতে। ফলে চাঁদে যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণই প্রাণ থাকবে তাদের। ১৪ দিন পেরিয়ে যাওয়ায় চাঁদে সূর্যাস্ত হওয়ায় ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়েছে বিক্রম ও প্রজ্ঞান।
তবে চাঁদের মাটিতে বিক্রম আর প্রজ্ঞানের জেগে ওঠার আশা একেবারে ছেড়ে দেয়নি ইসরো।
ভারতের ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি স্পেস অ্যান্ড আর্থ সায়েন্সের পরিচালক দেবীপ্রসাদ দুয়ারির মতে, ‘ইসরো বিষয়টিকে একেবারে নাকচ করে দেয়নি ঠিকই। তবে বিক্রম এবং প্রজ্ঞানের সচল থাকা নির্ভর করছে অনেক “যদি” এবং “তবে”র ওপর। চাঁদের দক্ষিণ মেরুতে ১৪ দিনের “সকাল” কাটানোর পর, এখন নামবে ১৪ দিনের সমান এক অতি শীতল রাত। এই ১৪ দিন সূর্যরশ্মির একটি কণাও প্রবেশ করবে না চাঁদের দক্ষিণ মেরুতে। তাপমাত্রা নেমে যেতে পারে মাইনাস ১৮৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এতে সব যন্ত্রপাতি বিকল হয়ে যাওয়ার আশঙ্কাই বেশি।’

২০২২ সালের ১২ ডিসেম্বর মঙ্গল গ্রহের দক্ষিণাঞ্চলের উঁচু ভূমির ওপর দিয়ে ২৫১ কিলোমিটার উচ্চতায় উড়ছিল একটি অরবিটার। সেখান থেকে মঙ্গল গ্রহের একটি পাহাড়ের ছবি তোলে সেটি। ছবিটি সাধারণই হওয়ার কথা ছিল। ২০০৬ সাল থেকে নাসার মার্স রিকনেসান্স অরবিটারের হাইরাইজ (HiRISE) ক্যামেরা মঙ্গলের পৃষ্ঠের হাজার...
৯ ঘণ্টা আগে
বাংলাদেশের আধুনিক শিল্পের জনক শিল্পাচার্য জয়নুল আবেদিন। চিত্রশিল্পে তাঁর অসামান্য অবদানের কথা বিশ্বজুড়ে স্বীকৃত। তবে পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে মহাকাশেও যে তাঁর নাম খোদাই করা রয়েছে, তা হয়তো অনেকেরই অজানা।
১২ ঘণ্টা আগে
নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল এবং হাজার হাজার এআই বট কয়েক দশক ধরে অমীমাংসিত থাকা এক জটিল গাণিতিক সমস্যার সমাধান খুঁজে পেয়েছে। তাও আবার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এ সমাধান খুঁজে পাওয়ার দাবি করেছে চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য
৫ দিন আগে
আপনি কত বছর বয়স পর্যন্ত বাঁচবেন বলে মনে করেন? এই প্রশ্নের উত্তর আপনার সম্পর্কে এমন কিছু তথ্য প্রকাশ করতে পারে, যা আপনি হয়তো ভাবতেও পারেননি। জাপানে বয়স্ক মানুষদের নিয়ে ২৮ বছর ধরে চালানো এক গবেষণায় দেখা গেছে, মানুষ নিজের আয়ু সম্পর্কে আশ্চর্যজনকভাবে সঠিক ধারণা রাখে।
১১ দিন আগে