মহাকাশের সুদূর থেকে একটি রহস্যময় সংকেত পেয়েছে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। পৃথিবী থেকে প্রায় আনুমানিক ১৪ কোটি মাইল দূরে অবস্থান করা নাসার নতুন মহাকাশযান সাইকি থেকে এ লেজার রশ্মি এসেছে বলে নিশ্চিত করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
২০২৩ সালের অক্টোবরে নাসা একটি মহাকাশ অভিযান শুরু করে। ‘সাইকি ১৬’ নামে একটি ধাতব গ্রহাণুকে লক্ষ্য করে গ্রহাণুটির নামেই একটি মহাকাশযান পাঠায় নাসা। ‘সাইকি ১৬’ গ্রহাণুটি মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মাঝখানে রয়েছে। সাইকির অভিযানের আরেকটি লক্ষ্য হচ্ছে—মহাকাশে লেজার যোগাযোগ পরীক্ষা করা।
সাইকি নভোযানে যুক্ত করা হয়েছে ডিপ স্পেস অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম নামক প্রযুক্তি যাকে সংক্ষেপে ডি-সক বলা হয়। এই প্রযুক্তির লক্ষ্য হচ্ছে—মহাকাশে বিশাল দূরত্ব জুড়ে লেজার রশ্মির মাধ্যমে যোগাযোগ করা। বর্তমানে প্রচলিত বেতার তরঙ্গের তুলনায় ডি-সক পদ্ধতিতে অনেক দ্রুত সময়ে অনেক বেশি পরিমাণ তথ্য পাঠানো যাবে বলে ধারণা করা হচ্ছে।
লেজার রশ্মির পরীক্ষামূলক ব্যবহার সফলভাবে সম্পন্ন করেছে সাইকি। পৃথিবী এবং সূর্যের মধ্যকার দূরত্বের প্রায় দেড় গুণ দূরত্ব অর্থাৎ, ১৪ কোটি মাইল দূর থেকে লেজার রশ্মির মাধ্যমে পৃথিবীতে সফলভাবে ইঞ্জিনিয়ারিং ডেটা প্রেরণ করেছে সাইকি। সাইকির রেডিও ট্রান্সমিটারের সঙ্গে ডি-সক প্রযুক্তি সফলভাবে যুক্ত হয়ে নভোযানটি থেকে পৃথিবীতে সরাসরি তথ্য এবং ইঞ্জিনিয়ারিং ডেটা পাঠাতে সাহায্য করেছে।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নাসার জেট প্রপালশন ল্যাবরেটরিতে (জেপিএল) এই অভিযানটির পরিচালন প্রধান মীরা শ্রীনিবাসন বলেছেন যে, গত ৮ এপ্রিল তারা স্যাটেলাইট থেকে ১০ মিনিট ধরে লেজার রশ্মির মাধ্যমে মহাকাশযানের প্রতিলিপি করা কিছু ডেটা পাঠিয়েছিল পৃথিবীতে। সে সময় সাইকি নভোযানের প্রকৃত ডেটা নাসার ডিপ স্পেস নেটওয়ার্কের (ডিএসএন) বেতার তরঙ্গ ব্যবহার করে পাঠানো হয়েছিল গ্রাউন্ড কন্ট্রোলে। প্রচলিত বেতার তরঙ্গের চেয়ে লেজার রশ্মির মাধ্যমে যোগাযোগ বেশি কার্যকর কিনা তা যাচাই করাই ছিল এই পরীক্ষার উদ্দেশ্য।
নাসার এই পরীক্ষা প্রমাণ করেছে যে, লেজার রশ্মি ব্যবহার করে সেকেন্ডে সর্বোচ্চ ২৬৭ মেগাবাইট ডেটা প্রেরণ করা সম্ভব—যা অনেকটাই ব্রডব্যান্ড ইন্টারনেট গতির মতো। তবে, নভোযানটি এখন পৃথিবী থেকে অনেক দূরে থাকায় এর ডেটা পাঠানোর হার কম।
গত ৮ এপ্রিলের পরীক্ষার সময় সাইকো নভোযানটি সফলভাবে সেকেন্ডে সর্বোচ্চ ২৫ মেগাবাইট ডেটা প্রেরণ করেছে। মহাকাশে এই পরিমাণ দূরত্বে সেকেন্ডে কমপক্ষে ১ মেগাবাইট ডেটা প্রেরণ সম্ভব কিনা, সেটা দেখাই ছিল পরীক্ষাটির উদ্দেশ্য।
মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মাঝখানে অবস্থান করা গ্রহাণু সাইকি ১৬-এর দিকে যাওয়া নভোযান সাইকির অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে।

সৌরজগতের বাইরের একটি গ্রহ থেকে প্রথমবারের মতো সরাসরি রেডিও সংকেত শনাক্ত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের দাবি, সংকেতটি এসেছে ‘বিটা পিক্টোরিস বি’ নামের একটি গ্যাসীয় গ্রহ থেকে। তবে এর সঙ্গে ভিনগ্রহের বুদ্ধিমান প্রাণের কোনো সম্পর্ক নেই। বরং সংকেতটি গ্রহটির অত্যন্ত শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের
৭ ঘণ্টা আগে
মাছ ধরার সময় দুর্ঘটনাবশত মলদ্বার দিয়ে শরীরের ভেতরে জ্যান্ত বাইম মাছ ঢুকে যাওয়ার মতো এক অত্যন্ত বিরল ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল বাংলাদেশে। পেটের মারাত্মক সংক্রমণ ও অসহ্য যন্ত্রণা নিয়ে জরুরি বিভাগে ভর্তি হওয়ার পর অস্ত্রোপচারের...
১০ ঘণ্টা আগে
কিছু কিছু গণনামূলক কাজ এতটাই কঠিন যে, সেগুলো করার কথা ভাবতে গেলেও অসাধারণ ক্ষমতাসম্পন্ন কোনো কম্পিউটিং অবকাঠামো প্রয়োজন হয়। এ ধরনের কাজের জন্যই রয়েছে সুপার কম্পিউটার। বিপুল ক্ষমতার জিপিইউ ও সিপিইউ সমেত এই বিশাল আকারের কম্পিউটিং স্থাপনা সারাক্ষণ কাজ করে।
১২ ঘণ্টা আগে
জাপানে একটি জীবাশ্ম পর্যালোচনা করে নতুন প্রজাতির বর্মযুক্ত ডাইনোসর হিসেবে শনাক্ত করেছেন গবেষকেরা। প্রায় ৩০ বছর আগে আবিষ্কৃত ডাইনোসরের জীবাশ্মটি পর্যালোচনা করে এমন তথ্য জানিয়েছেন তাঁরা। আন্তর্জাতিক গবেষণা সাময়িকী ক্রিটেশাস রিসার্চে প্রকাশিত...
৬ দিন আগে