ক্রুড মিশনের অংশ হিসেবে প্রথমবারের মতো একজন বেসামরিক নভোচারীকে মহাকাশে পাঠাচ্ছে চীন। তিয়ানগং মহাকাশ স্টেশনে যাবেন ওই নভোচারী। এখন পর্যন্ত মহাকাশে পাঠানো সমস্ত চীনা মহাকাশচারী ‘পিপলস লিবারেশন আর্মি’- এর অংশ ছিলেন। আজ সোমবার চীনের মহাকাশ সংস্থা এই তথ্য জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বেসামরিক নভোচারী গুই হাইচাও বেইজিং ইউনিভার্সিটি অব অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্সের অধ্যাপক। চীন ম্যানড স্পেস এজেন্সি জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৩১ মিনিটে উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে যাত্রাটি শুরু হবে।
বেইজিং ইউনিভার্সিটি অব অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্সের অধ্যাপক ও চায়না ম্যানড স্পেস এজেন্সির মুখপাত্র লিন জিয়াকিয়াং সংবাদমাধ্যমকে জানান, আগামী মঙ্গলবার (৩০ মে) প্রথমবারের মতো কোনো বেসামরিক নাগরিককে মহাকাশে পাঠাবে চীন।
লিন জানান, গুই প্রাথমিকভাবে মহাকাশে বৈজ্ঞানিক পরীক্ষাগুলো পরিচালনা করবে।
চীন চাঁদে একটি ঘাঁটি নির্মাণেরও পরিকল্পনা করছে। দেশটির জাতীয় মহাকাশ প্রশাসন বলেছে, এটির ২০২৯ সালের মধ্যে একটি ক্রুড চন্দ্র মিশন চালু করার লক্ষ্য রয়েছে।

প্রায় দুই দশক ধরে আমরা জানি, চাঁদে কোনো না কোনো ফর্মে অর্থাৎ কোনো না কোনো রূপে পানি রয়েছে। কিন্তু এখনো আমরা ঠিক জানি না, চাঁদের যেসব গর্তে সব সময় ছায়া থাকে, সেখানে কতটা ব্যবহারযোগ্য বরফ জমে আছে বা সেই বরফ কতটা গভীরে চাপা পড়ে আছে কিংবা ঠিক কী অবস্থায় রয়েছে।
২১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় এবং ইতালির পলিটেকনিকো দ্য তুরিনের এক যৌথ গবেষণায় দেখা গেছে, প্রতি কেজি পেলোড (মালামাল) মহাকাশে পাঠাতে বিশ্বের প্রধান মহাকাশ গবেষণা সংস্থাগুলোর মধ্যে ভারতের খরচ সবচেয়ে বেশি।
১ দিন আগে
একই পুরুষ ইঁদুরের জিনগত উপাদান ব্যবহার করে পূর্ণাঙ্গ পুরুষ ও স্ত্রী ইঁদুরের জন্ম দিয়েছেন জাপানের একদল বিজ্ঞানী। জিন সম্পাদনা বা ‘জিন এডিটিং’ প্রযুক্তির সাহায্যে পুরুষ ভ্রূণ থেকে ওয়াই (Y) ক্রোমোজোম সম্পূর্ণ অপসারণ করে এই রূপান্তর ঘটানো হয়েছে।
৩ দিন আগে
মঙ্গলের দুই চাঁদ তথা উপগ্রহ ফোবোস ও ডিমোসে গিয়ে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনার মিশনের প্রস্তুতি নিচ্ছেন জাপানের বিজ্ঞানীরা। তাঁদের আশা, এসব নমুনা সৌরজগতের উৎপত্তি এবং পৃথিবীতে প্রাণের আবির্ভাবের রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ সূত্র দিতে পারে।
৭ দিন আগে