দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা নিম্নআয়ের মানুষেরা। দামের ঊর্ধ্বগতিতে দুবেলা দুমুঠো খাবার জোটানোই যেন হয়ে উঠেছে কষ্টসাধ্য। কারওয়ান বাজারে টুকরিতে করে কখনো ফল, কখনো শাকসবজি বিক্রি করেন ৬৩ বছর বয়সী দেলোয়ার হোসেন। দিনে যে কয় টাকা আয় করেন তা দিয়ে দুবেলা দুমুঠো খাবার জোটানোই কষ্টসাধ্য হয়ে উঠেছে তাঁর।
শুক্রবার (২৬ জানুয়ারি) দেলোয়ারের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তিনি বলেন, ‘সারা দিন কেনা–বেচার পর কোনো দিন দুই শ, কোনো দিন তিন শ টাকা থাকে। কোনো দিন আবার থাকেও না। দুবেলা ভাত-তরকারি খাইতে গেলে দেড় শ-দুই শ টাকা লাগে। দুইবেলা যে ভাত খামু, সেই টাকা পামু কই?’
বয়সের ভারে ভারী টুকরি নিয়ে চলার শক্তি নেই দেলোয়ারের। তাই এক কোণে ফল নিয়ে বসেন। তিনি জানান, নোয়াখালীর রামগঞ্জের গ্রামে স্ত্রী এবং তিন মেয়ে থাকেন। বড় মেয়েকে বিয়ে দিয়েছেন। ছোট দুই মেয়েকে ক্লাস সিক্সের পর আর পড়াতে পারেননি। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি তিনিই।
ডলার সংকট, অসময়ের বৃষ্টি, হরতাল–অবরোধ, নির্বাচনসহ নানা অজুহাতে ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়েই চলেছেন। কখনো ২০ টাকা বাড়িয়ে কমানো হচ্ছে ২ টাকা। এমন পরিস্থিতিতে দেলোয়ারের মতো নিম্নআয়ের মানুষের দুবেলা খেয়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে।

প্রায় ৪৫ বছর আগের কথা। বিয়ের পর স্বামীর সঙ্গে ভালোই চলছিল শেফালী বেগমের সংসার। হঠাৎ করেই একদিন উধাও তাঁর স্বামী আলম হোসেন। এরপরই পাল্টে যায় শেফালীর জীবন।
২৯ জানুয়ারি ২০২৫
ভোরের আলো ফোটার আগেই রাজধানীর আজিমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শ্রমজীবীদের হাটে জড়ো হন শত শত শ্রমজীবী মানুষ। বিভিন্ন বয়সের পুরুষ ও নারী শ্রমিকেরা এই হাটে প্রতিদিন ভিড় করেন একটু কাজ পাওয়ার আশায়। তবে দিন যত যাচ্ছে, তাঁদের জীবনের লড়াই ততই কঠিন হয়ে উঠছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি তাঁদের জীবনকে দুর্বিষ
২৬ অক্টোবর ২০২৪
ফেলুদার দার্জিলিং জমজমাট বইয়ে প্রথম পরিচয় দার্জিলিংয়ের সঙ্গে। তারপর অঞ্জন দত্তের গানসহ আরও নানাভাবে হিল স্টেশনটির প্রতি এক ভালোবাসা তৈরি হয়। তাই প্রথমবার ভারত সফরে ওটি, শিমলা, মসুরির মতো লোভনীয় হিল স্টেশনগুলোকে বাদ দিয়ে দার্জিলিংকেই বেছে নেই। অবশ্য আজকের গল্প পুরো দার্জিলিং ভ্রমণের নয়, বরং তখন পরিচয়
২৩ অক্টোবর ২০২৪
কথায় আছে না—‘ঘরপোড়া গরু, সিঁদুরেমেঘ দেখলেই ডরায়’! আমার হইছে এই অবস্থা। বাড়িতে এখন বাড়িআলী, বয়স্ক বাপ-মা আর ছোট মেয়ে। সকাল থেকে চার-পাঁচবার কতা বলিচি। সংসার গোচাচ্ছে। আইজকা সন্ধ্যার দিকে ঝড় আসপি শুনতিছি। চিন্তায় রাতে ভালো ঘুমাতে পারিনি...
২৬ মে ২০২৪