
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ঢাকা-৪ ও ৫ সংসদীয় এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে ডিএসসিসি প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেছেন দুই এমপি। আজ রোববার (৫ এপ্রিল) সকালে নগরবাসীর ভোগান্তি নিরসনের লক্ষ্যে ডিএসসিসির প্রশাসক আব্দুস সালামের সঙ্গে এ মতবিনিময় করেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন।
যৌথ মতবিনিময়কালে দুই এমপি নিজ নিজ সংসদীয় এলাকার গ্যাস-সংকট, অনুন্নত স্বাস্থ্যসেবা, মশার উপদ্রব, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, সড়কের দুরবস্থা, বর্জ্য অব্যবস্থাপনা, নিরাপদ পানির অভাব, মাদক, কিশোর গ্যাং, খেলার মাঠের অভাব, জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অব্যবস্থাপনাসহ বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরে জরুরি ভিত্তিতে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা নিতে ডিএসসিসির প্রশাসকের প্রতি আহ্বান জানান।
ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম সব সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী পূর্ব থানা জামায়াতে ইসলামীর আমির শাহাজাহান খান, ডেমরা মধ্য থানা আমির মোহাম্মদ আলী, কদমতলী থানা আমির মহিউদ্দিন, মহানগরীর শুরা সদস্য যথাক্রমে আব্দুর রহিম জীবন, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, মুহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ কবিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, মাওলানা আবদুর রব ফারুকী, অধ্যক্ষ যাকীর হুসাইন, মাওলানা মো. জুনায়েদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।

‘অনেক সময় আপনারা বিভিন্ন আলোচনায় বলেন যে—১৫ বছরে অভ্যুত্থান হবে না, ২০ বছরে হবে না। এটার নজির বাংলাদেশে আছে। উনসত্তরের অর্জনটা যখন রক্ষা করা যায় নাই, একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছে। চব্বিশের অর্জন রক্ষা করা না গেলে আবার ২৬-২৭ সালে এ রকম কোনো ঘটনা ঘটে যেতে পারে...
২৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি বাতিল না হলে দেশব্যাপী তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতারা। অন্যান্য প্রগতিশীল, বামপন্থী দলগুলোও এই চুক্তির বিরোধিতা করেছে। চুক্তি বাতিলের দাবিতে আগামীকাল সোমবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা দিয়েছে....
২ ঘণ্টা আগে
জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রধান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘নবনির্বাচিত সংসদে মানুষের দৈনন্দিন কষ্ট নিয়ে কথা হচ্ছে না। কথা হচ্ছে, জুলাই, গণভোট ইত্যাদি নিয়ে। আমরা আগেই বলেছি, জুলাই সনদের আইনি ভিত্তি নাই, গণভোটের কোনো আইনি ভিত্তি নাই
৬ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠনের জন্য ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাসান আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৮ ঘণ্টা আগে