Ajker Patrika

রাজনৈতিক অঙ্গনকে ফের অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: রিজভী

দোহার (ঢাকা) প্রতিনিধি 
আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১৮: ৩২
রাজনৈতিক অঙ্গনকে ফের অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: রিজভী
রুহুল কবির রিজভী। ছবি : আজকের পত্রিকা

রাজনৈতিক অঙ্গনকে আবারও অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বিরোধী দলের লংমার্চের উদ্দেশ্য কী? সরকারি দল তাদের কোনো রকম গ্রেপ্তার-নিপীড়ন করেনি, যা হাসিনার আমলে করা হতো।’

আজ বৃহস্পতিবার ঢাকার দোহার উপজেলায় জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দেশের জ্বালানিসংকট মোকাবিলায় সরকার সর্বাত্মক চেষ্টা করছে জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, বিগত আওয়ামী লীগ সরকার জনগণের অর্থ লুটপাটের উদ্দেশ্যে রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছিল। এসব বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন না হলেও বসিয়ে বসিয়ে ভাড়া দিতে হতো।

বিএনপির এ নেতা আরও বলেন, রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে কোনো কথা বলা যাবে না—এমন আইনও করেছিল তৎকালীন সরকার। অথচ এসব বিষয় নিয়ে বর্তমান বিরোধী দল কোনো কথা বলছে না।

অনুষ্ঠানে জয়পাড়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, জয়পাড়া কলেজ ছাত্রদলের সভাপতি সৌমিক সানু মোল্লা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত