
ধারাবাহিক অগ্নিকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে ‘দায়িত্বহীন’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এ দেশে আগুন-সন্ত্রাসের হোতা আওয়ামী লীগ।’
রাজধানীর লেডিস ক্লাবে আজ শনিবার বিকেলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইফতার মাহফিল ও বার্ষিক সাধারণ সভায় বিএনপির মহাসচিব এসব কথা বলেন।
‘তারা (বিএনপি-জামায়াত) আগুনের মতো ঘটনা ঘটিয়ে ভিন্ন পথ অবলম্বন করছে কি না, তা তদন্ত করে দেখা উচিত’—প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগকে ‘আগুন-সন্ত্রাসের হোতা’ হিসেবে আখ্যা দিয়ে ফখরুল বলেন, ‘আজকে প্রধানমন্ত্রী হয়ে প্রকাশ্যে তিনি যে দায়িত্বহীনতার পরিচয় দিলেন, যে আগুনগুলো লেগেছে, সেই আগুনের পেছনে বিএনপি আছে কি না—তা খতিয়ে দেখতে হবে। কতটা দায়িত্বহীন কথা! একজন প্রধানমন্ত্রী, তাঁর উচিত ছিল যেটা বলার, সেটা হলো—এটার একটা নিরপেক্ষ তদন্ত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সেটা তো করছেন না। আগে থেকেই বলে দিচ্ছেন যে এটার সঙ্গে বিএনপি জড়িত আছে কি না তা দেখতে হবে। অর্থাৎ আগেই বলে দিচ্ছেন, ওই দিকে যেতে হবে, আঙ্গুলটা ওই দিকেই দেখাচ্ছেন। উদ্দেশ্য একটাই—যেভাবেই হোক, বিএনপিকে জড়িত করে দোষী সাব্যস্ত করা হবে।’
আওয়ামী লীগের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের বক্তব্য খুব স্পষ্ট—এ দেশে আগুন-সন্ত্রাসের হোতা হচ্ছেন আপনারা (আওয়ামী লীগ)। সন্ত্রাসের হোতা হচ্ছে আওয়ামী লীগ, আর কেউ না।’
এর আগে বিকেলে এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘বড় বড় মার্কেটে আগুন লাগার ঘটনাগুলো খুবই রহস্যজনক। ইতিমধ্যে ব্যবসায়ীসহ জনসাধারণের মনে অনেক প্রশ্নের উদ্রেক হয়েছে। বর্তমান শাসকগোষ্ঠীর উদাসীনতা, নির্লিপ্ততা ও জবাবদিহি না থাকার কারণে এ ধরনের মর্মস্পর্শী ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটছে—যা কোনোক্রমেই কাম্য হতে পারে না।’

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
৯ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১১ ঘণ্টা আগে