
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে কোন দল কত আসনে প্রার্থী দেবে, তা এখনো চূড়ান্ত নয়। তবে ১১ দলের এই জোট নির্বাচনের জন্য প্রস্তুত। এই জোট থেকে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) কত আসনে নির্বাচন করবে, সেই ঘোষণা দু-এক দিনের মধ্যেই দেওয়া হবে।
আজ শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ বলেন, ‘আমরা আশা করি, আগামীকাল (রোববার) বা পরশুর মধ্যে ঘোষণাটা আসবে, অন্তত এনসিপির জায়গা থেকে আমরা কত আসনে নির্বাচন করতেছি এই জোটে, সেটা আমরা পরিষ্কার করতে চাই।’
ভোটের প্রস্তুতিমূলক কার্যক্রমে জামায়াত এনসিপি জোট অনেকখানি এগিয়ে আছে বলে জানান নাহিদ। তিনি বলেন, ‘আমরা অলরেডি গণভোটের প্রচার শুরু করে দিয়েছি। আমরা মাঠেঘাটে-মসজিদে সব জায়গায় গণভোটের পক্ষে কথা বলতেছি। আসন সমঝোতা জিনিসটার কিন্তু আলোচনা চলমান, বাইরে হয়তো ঘোষণা আসাটা বাকি। কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে কাজ সেটা আমরা করতেছি, নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি আমরা রাখতেছি।’
এ সময় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার ঘাটতি রয়েছে বলে জানান নাহিদ ইসলাম। বিশেষ একটি রাজনৈতিক দলকে সরকারি সুযোগ-সুবিধা ও প্রটোকল দেওয়ার কারণে প্রশাসনে পক্ষপাতের বার্তা যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা মনে করছি, বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ-সুবিধা, বিশেষ করে প্রটোকল দেওয়ার মাধ্যমে একধরনের সিগন্যালিং করা হচ্ছে এবং যেটা লেভেল প্লেয়িং ফিল্ডে বাধা তৈরি করতে পারে, এটা অসম অবস্থা তৈরি করতে পারে। কারণ, প্রশাসনের বিভিন্ন স্তরে কিন্তু এইটা একধরনের মেসেজ যায় যে সরকার কার পক্ষে আছে।’
সংবাদ বা প্রচারমাধ্যমেরও ‘একদিকে ঝুঁকে যাওয়ারও’ প্রবণতা দেখছেন নাহিদ। তাঁর ভাষ্য, এনসিপিকে নিয়ে মেইনস্ট্রিম (মূলধারা) মিডিয়াতে নানা ধরনের ‘নেতিবাচক’ নিউজ বা ‘ফলস’ নিউজ; বিশেষত কয়েকটি মিডিয়াতে এটা টার্গেট করে করা হচ্ছে।
ঋণখেলাপিদের মনোনয়ন কোথাও বৈধ ঘোষণা করা হয়েছে, আবার কোথাও বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন নাহিদ। একই সঙ্গে নির্বাচনের প্রচারে পোস্টার ব্যবহারসহ আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ইসিকে আইনত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁকে দেখতে যান জামায়াত আমির।
১২ ঘণ্টা আগে
বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং আরও কয়েকজন গুরুতরভাবে আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান তিনি।
১৩ ঘণ্টা আগে
শফিকুর রহমান বলেন, ‘এই সংসদ জুলাই শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে, আমরা অনুরোধ করেছিলাম যে এই সংসদে যারা ফ্যাসিস্ট সরকারের দোসর ছিল, যারা খুনের সহযোগী ছিল, তারা কেউ যেন এখানে কোনো বক্তব্য রাখতে না পারে। এই রাষ্ট্রপতি তিন কারণে অপরাধী, তাঁর বক্তব্য এই মহান সংসদে আমরা শুনতে পারি না।’
১৭ ঘণ্টা আগে
এ সময় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিন শব্দের একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘Get out Chuppu.’
১৭ ঘণ্টা আগে