
দেশে কুটিল রাজনীতির কারণে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। পূজামণ্ডপগুলোতে হামলাকারীদের এমন শাস্তি দিতে হবে, যাতে কেউ আর এ ধরনের কাজ করার সাহস না পায়। অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে এটা হতে পারে না।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে ওয়ার্কার্স পার্টির নেতারা এসব কথা বলেন। দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের পূজামণ্ডপে হামলার প্রতিবাদ এবং বিচারের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলার তীব্র নিন্দা জানিয়ে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন বলেন, দেশে বর্তমান পরিস্থিতি জটিল করতে সাম্প্রদায়িক গোষ্ঠী সক্রিয়। দুর্গাপূজার বিজয়া দশমীর প্রাক্কালে সারা দেশের পূজামণ্ডপগুলোতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এতে হিন্দু সম্প্রদায়ের মনে আঘাত দেওয়া হয়েছে।
আবুল হোসেন আরও বলেন, ধর্ম যার যার বিশ্বাস। সেই বিশ্বাসে আঘাত হানা অধর্মের কাজ। কোন মানবিক মানুষ ধর্মীয় অনুষ্ঠানে অন্য ধর্মের গ্রন্থ রাখতে পারে না।
দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য শিউলি আক্তার বলেন, পূজামণ্ডপের এই ঘটনাটি কোন বিশেষ রাজনৈতিক বা ধর্মীয় সংগঠনের কাজ। যারা করেছে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
মানববন্ধনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শিউলি শিকদার, মুর্শিদা আক্তার নাহার, মোহাম্মদ তৌফিক, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক কিশোর রায় প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদের নবগঠিত কমিটির সভাপতি দূর্জয় রায় ও সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ মোস্তাকিম। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মিশকাতুল মাশিয়াত। ঢাবি সংসদের ৩৬তম সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে এই কমিটি ঘোষণা করা হয়...
১২ ঘণ্টা আগে
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। ছাত্রদল ও যুবদলের আট নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০ জনকে আসামি করে মামলাটি করেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। অন্যদিকে মামলা প্রত্যাহারসহ নাসীরুদ্দীন পাটওয়ারীক
১ দিন আগে
গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তাই বলে ভিন্নমতের কারণে হামলা, সহিংসতা ও অপমানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনা রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী...
১ দিন আগে
অন্তর্বর্তী সরকারের সময় বলা হয়েছিল নির্বাচিত সরকার না থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। কিন্তু নির্বাচনের পরও পরিস্থিতির উন্নতি হয়নি, বরং আরও খারাপ হয়েছে। এভাবে চলতে থাকলে জনগণ কত দিন সহ্য করবে, জানি না। বিশ্বজুড়ে তরুণ প্রজন্ম রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠছে। বাংলাদেশের ২০২৪ সালের গণ-অভ্যুত্থান,
১ দিন আগে