
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিরুদ্ধে এক-এগারোর মতো ষড়যন্ত্র আবার শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অপপ্রচারের মাধ্যমে দলকে মিডিয়া ট্রায়ালের মুখে ফেলা হচ্ছে।
আজ সোমবার লন্ডন থেকে ঢাকায় এক ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে অভিযোগ করেন তারেক রহমান। রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে জিয়া সাইবার ফোর্সের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনলাইন অ্যাকটিভিস্টদের জন্য এই ইফতারের আয়োজন করা হয়।
তারেক রহমান বলেন, বিএনপি ও বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে। এক-এগারোর মতো বিএনপির বিরুদ্ধে নানা বানোয়াট অভিযোগ তোলা হচ্ছে।
বিগত আন্দোলনে অনলাইন অ্যাকটিভিস্টদের ভূমিকার প্রশংসার পাশাপাশি তারেক নতুন ষড়যন্ত্র মোকাবিলায় তাঁদের মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ থেকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, এর মাধ্যমে জনগণের জন্য একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে।
তারেক রহমান বলেন, মতপার্থক্য থাকবে, তবে যুক্তিতর্ক দিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদ পালিয়ে গেলেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ অন্য নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে পৃথক বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রমের গতিশীলতা বাড়ানো এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা...
১২ ঘণ্টা আগে
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস মারা গেছেন। আজ শনিবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
১৭ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির সাত সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সুপ্রিম কোর্টের আইনজীবী তারিকুল ইসলাম সভাপতি এবং প্রকৌশলী ফরহাদ সোহেল সাধারণ সম্পাদক পদ পেয়েছেন। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি রিফাত রশিদকে সাংগঠনিক সম্পাদক...
১৮ ঘণ্টা আগে
ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনারা ৫ আগস্টের পর ৭ আগস্ট পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে বললেন আমাদের নির্বাচন দাও, আমরা ক্ষমতায় বসতে চাই। শহীদ পরিবারের দুঃখ আপনাদের অন্তরকে স্পর্শ করেনি। আহত বন্ধুদের নিয়ে আপনাদের কোনো কর্মসূচি, ভাবনা জাতি দেখেনি। কিন্তু এই বিপ্লবের বেনিফিশিয়ারি আপনারা।’
২১ ঘণ্টা আগে