
গত কয়েক দিনে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর আক্রমণ, তাঁদের উপাসনালয় ভাঙচুর, ব্যবসা প্রতিষ্ঠান দখল, ওয়ার্কার্স পার্টিসহ রাজনৈতিক দল সমূহের অফিস ভাঙচুর-দখল, পুলিশ হত্যা, থানা লুট ও অগ্নিসংযোগ, কারাগার ভেঙে বন্দীদের পলায়নসহ ঘটনাবলি ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের বিজয়ের চিত্রকে ম্লান করে দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
আজ রোববার বিকেলে দলটির পলিটব্যুরোর সদস্য কামরুল আহসান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। দলটির পলিটব্যুরোর সভায় এসব কথা বলা হয়েছে বলে জানান তিনি।
সভায় বলা হয়, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রত্যাশিত অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। বিগত সরকারের শাসন অবসানের পর দেশের যে নৈরাজ্য ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এই সরকার গঠনের মধ্য দিয়ে তার অবসান ঘটবে বলে দেশবাসী আশা করে। কিন্তু, সভায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়, গত কয়েক দিনে বিশেষ করে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর আক্রমণ, তাঁদের উপাসনালয় ভাঙচুর, জমি-জিরাত-বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান দখল, ওয়ার্কার্স পার্টিসহ রাজনৈতিক দল সমূহের অফিস ভাঙচুর-দখল, আন্দোলন চলাকালীন সময়ের মতো প্রায় সমপরিমাণ মানুষের মৃত্যু, পুলিশ হত্যা, থানা লুট ও অগ্নিসংযোগ, কারাগার ভেঙে বন্দীদের পলায়নসহ ঘটনাবলি ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের বিজয়ের চিত্রকেই স্নান করে দিয়েছে।
এ সকল কার্যক্রম ছাত্র গণ-অভ্যুত্থানের ঘোষিত চেতনার সঙ্গে সংগতিপূর্ণ নয় উল্লেখ করে বৈঠকে আরও বলা হয়, মুক্তিযুদ্ধের স্মারক স্থাপনাসমূহ যথা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু মিউজিয়ামে অগ্নিসংযোগ, বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরালের ধ্বংস সাধন, মুজিবনগরের স্মৃতিসৌধে ধ্বংস সাধন, বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য বিনষ্ট করা, মুক্তিযুদ্ধকে অস্বীকার করার দিককেই নির্দেশ করে এবং অতীতের পুনরাবৃত্তির কথাকেই স্মরণ করিয়ে দেয়।
অন্তর্বর্তী সরকার এসব বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে এবং ছাত্র-গণ-অভ্যুত্থানের মূল প্রতিশ্রুতি পালনে প্রতিশ্রুত ভূমিকা রাখবে আশা প্রকাশ করে বলা হয়, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মানবিক, বহুত্ববাদী সমাজ গঠন, বিশেষ করে সকল প্রকার বৈষম্য দূর করে জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমাজে দুর্নীতি, লুটপাট, অর্থপাচার, বাজার সিন্ডিকেটের অনাচার রোধ করতে আন্দোলনকালীন সময়ের মতোই দৃঢ় ভূমিকা রাখবে।

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বক্ষণিক কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য ঘোষণার প্রস্তাবে আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, এমন প্রস্তাব অসাংবিধানিক ও বৈষম্যমূলক।
৪ ঘণ্টা আগে
রুহুল কবির রিজভী বলেন, ‘এই সংকট একটি বৈশ্বিক সংকট। আমেরিকা-ইরানের যুদ্ধ...হরমুজ প্রণালি জাহাজ আসতে পারছে না। জ্বালানি আসতে পারছে না। দু-একটা জাহাজ যখন আসার চেষ্টা করেছে, সেখানে বোম পড়েছে। তারপরেও তো তিনি (তারেক রহমান) বসে নেই।’
৬ ঘণ্টা আগে
প্রতিষ্ঠার পর চার দশক পেরিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। এর মধ্যে শেষ প্রায় দুই দশক রাষ্ট্রক্ষমতার বাইরে থেকে দলটি এখন আবার ক্ষমতায়। কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর ছয় মাস পেরোতে না পেরোতেই নানামুখী পরীক্ষায় পড়তে হচ্ছে বিএনপিকে।
১৬ ঘণ্টা আগে
২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রায় সাড়ে সাত বছর পর সাধারণ সম্পাদক (জিএস) পদে পরিবর্তন এসেছে। ওই নির্বাচনে বিজয়ী ঘোষণা করা গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হওয়ায় দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া মো. রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট...
১৮ ঘণ্টা আগে