
চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ছাত্রলীগের সাবেক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা ডেকে সংবাদ সম্মেলন করায় তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তব্য শুরু করার ১০ মিনিটের মাথায় তুমুল হট্টগোল শুরু হয়; সাবেক ছাত্রলীগ নেতারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। হট্টগোলের কারণে বক্তব্য শেষ না করেই চলে যান কাদের; পণ্ড হয়ে যায় সংবাদ সম্মেলন।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আজ বুধবার সকাল ১১টায় সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভা ডেকেছিলেন ওবায়দুল কাদের। সেখানে সাংবাদিকদেরও ডাকা হয়। তাঁদের দেখে সাবেক ছাত্রলীগ নেতারা বিরক্তি প্রকাশ করেন। কেউ কেউ বলে ওঠেন, ‘এখানে সাংবাদিকেরা কেন? সাবেক নেতাদের এমন কথায় সংবাদ সম্মেলন বয়কট করে চলে যান সাংবাদিকেরা।
সকালে সম্মেলনে ওবায়দুল কাদের কথা বলা শুরু করার ১০ মিনিটের মাথায় হট্টগোল শুরু হয়। এসময় আওয়ামী লীগের দ্বিতীয় শীর্ষ এই নেতার উদ্দেশ্যে পেছন থেকে অনেক ছাত্রনেতা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। অনেকে ক্ষোভ প্রকাশ করে বের হয়ে যান।
কেউ কেউ বলেন, ‘আমাদের সঙ্গে মতবিনিময় সভা ডেকেছেন, আগে তো আমাদের কথা শুনবেন, আমাদের কথা বলার সুযোগ দেবেন। কিন্তু তা না করে মিডিয়ার সামনে কথা বলা শুরু করে দিয়েছেন।’
এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক মতবিনিময় সভায় এলে শোরগোল ওঠে। সাবেক ছাত্রনেতাদের অনেকে চিৎকার করে বলতে থাকেন, ‘উনি এখানে কেন? ওনার ছেলে তো সরকারের বিরুদ্ধে পোস্ট (সামাজিক যোগাযোগমাধ্যম) দেন।’
সাবেক ছাত্রনেতাদের তোপের মুখে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ আরও কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের দোতলা থেকে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে তাঁকে গাড়িতে তুলে দেন।
অন্যদিকে সাবেক নেতাদের হট্টগোলের কারণে সংবাদ সম্মেলন শেষ না করে ওবায়দুল কাদের দলীয় কার্যালয়ে তাঁর অফিসে চলে যান। এর কিছুক্ষণ পর কেন্দ্রীয় কার্যালয় ত্যাগ করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, যদি এই অনুসন্ধান করতেই হয়, তাহলে বর্তমান সরকারের বিরুদ্ধে অনুসন্ধান করতে হবে, আমার বিরুদ্ধে নয়। আমি একেবারে ডকুমেন্ট দিয়ে দেখিয়ে দিয়েছি, যে নির্দিষ্ট ঘটনার কথা বলা হয়েছে, সেটি বিএনপি সরকার ক্ষমতায় আসার তিন মাস পরের ঘটনা।
৩ ঘণ্টা আগে
সংসদ অধিবেশনে আওয়ামী লীগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের মধ্যে বাহাস হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সম্প্রতি একটি সাক্ষাৎকারে আওয়ামী লীগ দল হিসেবে রাজনীতি করতে চাইলে আপত্তি থাকার কথা নয় বলে মন্তব্য করেছেন
১৭ ঘণ্টা আগে
চট্টগ্রামের পর এবার রংপুর অভিমুখে লংমার্চ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দাবিতে পরবর্তী এই কর্মসূচি বাস্তবায়নে বৈঠক করেছে জামায়াতে ইসলামী।
২০ ঘণ্টা আগে
চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালির ভেনিসে যাওয়া অভিনেত্রী বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান দলের মহিলা বিভাগের প্রচার সেক্রেটারি নাজমুন নাহার।
২১ ঘণ্টা আগে