
ফ্যাসিস্ট ও তাদের দেশি-বিদেশি দোসররা এখনো তৎপর আছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, ‘তারা ভারতে আশ্রয় নিয়ে সেই দেশের গণমাধ্যম, সরকার এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’
আজ শনিবার রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
সাকি বলেন, ‘রাজনৈতিক দলগুলো ন্যূনতম গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার জন্য ঐক্য বজায় রাখবে। কারণ, ফ্যাসিস্টরা এখনো তৎপর আছে। তাদের দেশি-বিদেশি দোসররা তৎপর আছে। আমরা দেখছি, তারা ভারতে আশ্রয় নিয়ে সেই দেশের গণমাধ্যম, তাদের সরকার এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বাংলাদেশকে সারা বিশ্বের সামনে এমনভাবে চিত্রিত করার চেষ্টা করছে, যা সম্পূর্ণভাবে ভিত্তিহীন ও মিথ্যা।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদের দোসররা নানাভাবে এ দেশের মানুষের নিরাপত্তা বিঘ্নিত করছে। বাহাত্তর সালে যে রাষ্ট্রব্যবস্থা পত্তন করা হয়েছে সংবিধানের মধ্য দিয়ে, সেই সংবিধান এমনভাবে ক্ষমতা কাঠামো তৈরি করেছে, যেখানে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করা হয়েছে। গত ৫৩ বছরে অনেক লড়াই হয়েছে। কিন্তু সংবিধানের ক্ষমতা কাঠামোর বদল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং তার মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা, আইনের সংস্কার করা—এই বিষয়গুলো রাজনৈতিক সংগ্রামে আমাদের কেন্দ্রীয় বিষয়ে পরিণত হয়নি।’
জুলাই গণ-অভ্যুত্থানের কথা উল্লেখ করে সাকি বলেন, ‘প্রতিষ্ঠান, আইনের সংস্কার করতে হবে এবং একটি গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা করতে হবে। যেখানে ক্ষমতায় যারা যাচ্ছে, তারা জবাবদিহিবিহীন থাকতে পারবে না। তাদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে, সেই কাঠামো তৈরি করতে হবে। আজকে সেই লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা আশা করছি অন্তর্বর্তী সরকার মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার পথ সুগম করবে। সেটাকে আরও এগিয়ে নিয়ে যেতে সবাইকে সহায়তা করবে।’

স্থানীয় নির্বাচনে কারচুপির চেষ্টা হলে জনগণ প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন। আজ রোববার (২৬ জুলাই) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে বিট সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগে
২০২৫ সালের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের নেতৃত্বাধীন অংশ। দলটি গত বছরে আয় করেছে ১ কোটি ৮২ লাখ ৪২৭০ টাকা এবং ব্যয় হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৯৩ হাজার ৪৩৩ টাকা। তবে বর্তমানে তাদের ব্যাংকে জমা আছে ৭৮ লাখ ৬১ হাজার ৭৩১ টাকা।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনে বিজয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায় ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
২০ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে সিটি করপোরেশন থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত বিভিন্ন স্তরে দলীয় ব্যক্তিদের দায়িত্বে বসিয়েছে সরকার। একই সঙ্গে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতেও দলীয় পদধারীদের নিয়োগ দেওয়া...
২১ ঘণ্টা আগে