
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে গভীর রাতে কয়েকজন শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন। কিছু গণমাধ্যম এই ঘটনাকে ‘ছাত্র-জনতার ওপর স্থানীয়দের হামলা’ হিসেবে প্রচার করায় ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
এ বিষয়ে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ফেসবুক আইডিতে একটি বেসরকারি টেলিভিশনের সম্প্রচারের ক্যাপশন সংযুক্ত করে পোস্ট দেন তিনি।
সারজিস আলম দাবি করেন, হামলা স্থানীয়রা নয়, বরং আওয়ামী সন্ত্রাসীরা করেছে। তিনি অভিযোগ করেন, কিছু মিডিয়া কৌশলে আওয়ামী লীগের হয়ে দালালি করছে এবং সত্য গোপন করছে। সারজিস সতর্ক করে বলেন, ‘এই মিডিয়াগুলোকে শায়েস্তা না করলে দশ বছর পরে তারা আমাদের নাশকতাকারী হিসেবে চিহ্নিত করবে।
সারজিস আলম তাঁর ফেসবুকে বলেন, ‘সময় টিভির ন্যারেটিভটা দেখেন! গাজীপুরের ছাত্রদের ওপর স্থানীয়দের হামলা! ভাশুরের নাম মুখে নিতে এখনো এদের লজ্জা করে। মোজাম্মেল সাবেক মন্ত্রী নয়, খুনি হাসিনা ও স্বৈরাচারের দোসর এবং ভুয়া মুক্তিযোদ্ধা।’
তিনি আরও লেখেন, ‘হামলাটা স্থানীয়রা করেনি, আওয়ামী সন্ত্রাসীরা করেছে। এই মিডিয়াগুলোকে শায়েস্তা না করলে দশ বছর পরে তারা আমাদের নাশকতাকারী হিসেবে চিহ্নিত করবে। এরা এখনো দালালি করে, শব্দ দিয়ে দালালি করে।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জাপান সফরে যাচ্ছেন। আজ শুক্রবার দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৯ ঘণ্টা আগে
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘১৯৭১ সালে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল, সংসদে আইন পাসের মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে।’ আজ শুক্রবার (১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
১১ ঘণ্টা আগেবছরের ৩৬৪ দিন সবাই শ্রমিকদের দাবিগুলো ভুলে থাকলেও পয়লা মে দরদি ও আন্তরিক হয়ে ময়দানে নেমে পড়ে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, শ্রমিকদের প্রয়োজন ও মর্যাদাকে উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না।
১২ ঘণ্টা আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রবীণ শ্রমিকনেতা নজরুল ইসলাম খান বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়া...তারপরও সব আয়োজন শেষ হয়েছে। মঞ্চ প্রস্তুত, সমাবেশস্থলে পর্যাপ্ত মাইক লাগানো হয়েছে। এই সমাবেশে প্রধানমন্ত্রী আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন...
১৭ ঘণ্টা আগে