
ভুল তথ্য ছড়িয়ে মব উসকে দেওয়ার অভিযোগে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংগঠক কাজী মাজহারুল ইসলামের সদস্যপদ স্থগিত করেছে সংগঠনটি। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্যসচিব জাহিদ আহসানের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুল তথ্য ছড়িয়ে মব উসকে অরাজক পরিস্থিতি তৈরির জন্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদে কাজী মাজহারুল ইসলামের সদস্যপদ স্থগিত করা হলো। তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না— এ মর্মে এক কার্যদিবসের মধ্যে আহ্বায়ক বরাবর সদুত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় অর্গানোগ্রামের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে কাজী মাজহারুল ইসলাম নানা প্রচারণা চালায়। অভিযুক্ত ব্যক্তিকে নির্দোষ দাবি করে। ভুল তথ্য ছড়িয়ে মব উসকে দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেককে সমালোচনা করতে দেখা যায়।

আজ মঙ্গলবার বিকেলে ঢাকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মুক্তিযোদ্ধা মঞ্চ মিলনায়তনে ‘মানবেন্দ্র নারায়ণ লারমার চিন্তা-দর্শন-রাজনীতি ও নতুন প্রজন্মের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়। মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ...
৩৩ মিনিট আগে
সর্বদলীয় ছাত্রঐক্যের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেছেন, ‘শফি আহমেদ ছিলেন আপা-ম্যাডামের পছন্দের বাইরে গড়ে ওঠা একজন শক্তিশালী ছাত্রনেতা। নিজের যোগ্যতা ও রাজনৈতিক অবস্থানের ভিত্তিতে তিনি নেতৃত্বে এসেছিলেন।’
২ ঘণ্টা আগে
চীনা রাষ্ট্রদূত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং দুই দেশের রাজনৈতিক ও চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন এবং দুই দেশের চলমান উন্নয়নকাজ আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
৭ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল আজ সোমবার রাজধানীর গুলশানে বাংলাদেশ সফররত ফরাসি সিনেটরদের সঙ্গে সাক্ষাৎ করেছে। বৈঠকে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, জুলাই বিপ্লব-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট, গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার...
১ দিন আগে