
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র ও লিঙ্গসমতার অগ্রযাত্রা জোরদার করতে যুক্তরাজ্যের রাজনৈতিক সংলাপের ধারাবাহিক অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
হাইকমিশনার কুকের সঙ্গে ছিলেন ব্রিটিশ হাইকমিশনের ইন্টারনাল পলিটিকসপ্রধান কেট ওয়ার্ড ও সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাডভাইজার তাহেরা জাবীন। এনসিপি প্রতিনিধিদলে ছিলেন ড. তাজনূভা জাবীন, মনিরা শারমিন, নুসরাত তাবাসসুম, মাহমুদা মিতু, সাদিয়া ফারজানা, হোমায়রা নূর ও তানহা শান্তা। এ ছাড়া এনসিপির আন্তর্জাতিক সম্পর্ক সেলের ডেপুটি লিড আলাউদ্দিন মোহাম্মদও উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ায় নারী নেতৃত্বের ভূমিকা নিয়ে আলোচনা হয়। এনসিপির নেত্রীরা তৃণমূল পর্যায়ের সংগঠনের অভিজ্ঞতা ও প্রেরণার কথা তুলে ধরেন। তাঁরা সংস্কারের জন্য চলমান কনসেনসাস কমিশনে সক্রিয় অংশগ্রহণের দিকটিও উল্লেখ করেন। দেশের ভবিষ্যৎ রাজনৈতিক চিত্র নির্মাণে নারী নেতৃত্বের সুযোগ ও চ্যালেঞ্জ নিয়েও মতবিনিময় হয়।
হাইকমিশনার কুক নারীর ক্ষমতায়ন ও লিঙ্গসমতা অর্জনে যুক্তরাজ্যের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশের উন্নয়ন সহযোগিতায় এ মূল্যবোধ সব সময় অগ্রাধিকার পায়।
উভয় পক্ষ রাজনৈতিক নেতৃত্বে নারীর অংশগ্রহণ জোরদার, জনগণের সম্পৃক্ততা গভীর করা ও সংস্কার কার্যক্রমে নাগরিকদের প্রত্যাশা প্রতিফলিত করার গুরুত্বের বিষয়ে একমত হন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার বিএফআইইউর পক্ষ থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ বিষয়ে চিঠি পাঠানো হয়।
৩ ঘণ্টা আগে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ও দুই কমিশনার একযোগে পদত্যাগের পর সংস্থাটির স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, গুরুত্বপূর্ণ নজরদারি প্রতিষ্ঠানগুলোকে পছন্দের নেতৃত্বের আওতায় রাখার সংস্কৃতি দেশের রাজনীতি...
৫ ঘণ্টা আগে
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
৬ ঘণ্টা আগে
গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার কুমিল্লার স্টেশন ক্লাবে এনসিপির কুমিল্লা সাংগঠনিক বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
৯ ঘণ্টা আগে