ইন্ডিয়া টুডের সাক্ষাৎকারে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামালের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘সুলতানা কামালরা মানবাধিকার কর্মী নয়, আওয়ামী অধিকার রক্ষার কর্মী।’
আজ বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘যখন ভোলা, যশোর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জে বিএনপির যুবদলের কর্মীকে হত্যা করা হয়েছে, তখন আপনি (সুলতানা কামাল) কোথায় ছিলেন? আপনারা ওটার প্রতিবাদ করলেন না। আপনারা কিসের মানবাধিকার কর্মী? আপনারা আওয়ামী অধিকার কর্মী। আপনি আওয়ামী লীগের স্বার্থের যে অধিকার সেই অধিকারের কর্মী। এ দেশের জনগণের যে অধিকার সেটা আপনার মধ্যে নেই আপনার মাথার মধ্যে নেই। আপনি চান আওয়ামী লীগ ফ্যাসিবাদ ক্ষমতায় থাকুক। আপনি চান ওরা আওয়ামী লীগ যেভাবে বিএনপি নেতা কর্মীদের নির্যাতন করছে, গুম করেছে এটা চালু থাক। তাই অন্য দেশে সাক্ষাৎকার দিয়ে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে চান।’
রিজভী বলেন, ‘আরেকজন বুদ্ধিজীবী মুনতাসীর মামুন বলেছেন আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এ দেশের অনেকেই দেশে থাকতে পারবে না। কেন থাকতে পারবে না? জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন আপনি চাকরি করেননি? বেগম জিয়ার ক্ষমতার ওই সময় আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আপনি কোথায় পালিয়ে গিয়েছিলেন?’
সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘সুলতানা কামালদের কোনো সাক্ষাৎকার, মুনতাসীর মামুনের কোনো বিবৃত্তি এ দেশের স্বাধীনতাকামী মানুষকে বিচলিত করতে পারবে না। তারা আজ দালাল হিসাবে চিহ্নিত হয়েছে। সুলতানা কামাল আজ দালাল হিসেবে চিহ্নিত হয়েছেন। তারা এ দেশের জনগণকে অবজ্ঞা করেছেন, কারও কৃতদাস হয়ে এজেন্ট হয়ে কাজ করছেন।’
শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু, সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিমসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন রকিবুল ইসলাম। তিনি বলেন, যদি গুপ্তভাবে ‘মব ক্রিয়েট’ করে ক্যাম্পাসে অশান্তি সৃষ্টি করার পাঁয়তারা শুরু হয়, সাধারণ ছাত্রছাত্রীদের জন্য এইটা কখনোই সুখকর হবে না। ভালো কিছু বয়ে আনবে না।
৭ ঘণ্টা আগে
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামীসহ ১১ দল। তবে সংঘাত বেধে যেতে পারে এমন কর্মসূচিতে আপাতত যাবে না তারা। কঠোর বা সংঘাতমুখী কর্মসূচিতে না গিয়ে বরং সংগঠিত ও ধারাবাহিক চাপ সৃষ্টি করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এভাবে ধাপে ধাপে এই আন্দোলন...
১ দিন আগে
গুজব ও অপতথ্য ছড়ানোর অভিযোগে ডাকসুর সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিকসহ কয়েকজনের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনের নেতারা...
১ দিন আগে
‘গুপ্ত রাজনীতি’ বা অদৃশ্য কাঠামোর মাধ্যমে পরিচালিত কার্যক্রম শিক্ষাঙ্গনের স্বাভাবিক গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করে। তাই এমন চর্চা...
১ দিন আগে