
ষড়যন্ত্র ও অপবাদ দিয়ে বিএনপির সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ বিষয়ে সজাগ থেকে নেতা-কর্মীদের প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ রোববার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
‘চাঁদাবাজি করে অন্য দলের লোক, নাম হয় বিএনপির’—এমন অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, ‘আমার এলাকায় কিছু লোক চাঁদাবাজি করছেন, পরিচয় দিচ্ছেন আব্বাসের লোক।’
তিনি বলেন, ‘আমার কোনো ভাই ব্রাদার আত্মীয়স্বজন চাঁদাবাজি করতে যায় না। আমার নাম যারা বলবে, সে যেই হোক তাকে আপনারা ছেড়ে কথা বলবেন না। তাকে ধরবেন, উত্তম মধ্যম দেবেন, তারপর পুলিশে দেবেন। মির্জা আব্বাসের কোনো সহকর্মীর মির্জা আব্বাসের কোনো বন্ধু চাঁদাবাজ হতে পারে না।’
মির্জা আব্বাস বলেন, ‘চাঁদাবাজদের প্রতিরোধ করতে হবে যদি সে বিএনপিরও হয়, তাকে ছাড় দেওয়া যাবে না। চাঁদাবাজ কে প্রশ্রয় দেওয়া যাবে না। আমি কথাগুলো এ কারণে বললাম যে এখন আসছে দলের মধ্যে অনেকে হালুয়া রুটির ভাগ নিতে।’
বাংলাদেশে বিএনপির সমর্থক ও ভোটারেরা অনেক বেশি উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘এই সুনামকে ক্ষুণ্ন করার জন্য এক শ্রেণির লোক, বিশেষ করে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন পত্রপত্রিকায় দেখবেন বিএনপির নামে ভালো কোনো কথা বেশি লেখা হয় না। একদল দেশে এবং বিদেশে চক্রান্ত করে বিএনপিকে জনগণের সামনে পচিয়ে ফেলার চেষ্টা করছে। এটা আমাদের প্রতিহত করতে হবে।’
দলে নতুন সদস্য ও অন্তর্ভুক্ত করার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘কোনো খারাপ লোককে সদস্য করা যাবে না। একটা কথা মনে রাখতে হবে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আমার গোয়াল খালি থাক কিন্তু কোনো দুষ্টু গরু জায়গা দেওয়া যাবে না।’

এই মুহূর্তে দেশের রাজনীতিতে আওয়ামী লীগ প্রাসঙ্গিক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর বকশীবাজারে হুসাইনি দালান ইমামবাড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং...
১৬ ঘণ্টা আগে
বিশ বছর পর বিএনপি ক্ষমতায় আসলো। এই ২০ বছরের মধ্যে বর্তমান সময়কে, বর্তমানে বাংলাদেশের সংকট এবং বৈশ্বিক সংকট পুরো জিনিসটাকে বুঝে যুগোপযোগী বাজেট কিংবা অর্থনীতির নীতি প্রণয়ন করতে পারবে, এ রকম একজন ব্যক্তিও বিএনপিতে নাই...
১৯ ঘণ্টা আগে
রাজধানীতে অবৈধ পুশ ইন ও ‘ভারতীয় আধিপত্যবাদের’ প্রতিবাদে ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল করেছে বাংলাদেশ আজাদ পার্টি। তবে গুলশান-১ গোলচত্বরে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি। পরে সেখানে বসে বিক্ষোভ করেন মিছিলকারীরা।
১৯ ঘণ্টা আগে
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, এমন বাংলাদেশ গড়তে হবে, যেখানে গরিব-ধনী সবাই আদালতে বিচার পাবে এবং ‘বিচারের বাণী আর নিভৃতে কাঁদবে না’।
২০ ঘণ্টা আগে