বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী স্পষ্টবাদী মানুষ ছিলেন, দেশ ও মানুষের জন্য কথা বলতে কখনো পিছপা হননি — বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাফরুল্লাহ চৌধুরীর কফিনে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘মুক্তিযুদ্ধে তাঁর অসাধারণ ভূমিকা, মুক্তিযুদ্ধের সময়ে মানুষের সেবা এবং মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে গণস্বাস্থ্যের যে ধারণা, সে ধারণা নিয়ে দেশের সাধারণ মানুষের কাছে যেন সেবা পৌঁছায় সেজন্য তিনি আজীবন কাজ করে গেছেন। তাঁর গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল, ওষুধ, ওষুধ নীতি সবকিছুই বাংলাদেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এটি ছিল তাঁর স্বপ্ন।
তার স্বাস্থ্যনীতি যেটি তিনি করতে চেয়েছিলেন সেটি পরিপূর্ণরুপে করতে পারেননি, সেটি করতে পারলে হয়ত বাংলাদেশের সব মানুষই স্বাস্থ্যসেবা পেতে পারত— বলে উল্লেখ করেন মির্জা ফখরুল।
ফখরুল আরো বলেন, ‘তিনি (জাফরুল্লাহ) একজন অসাধারণ সাহসী, দেশপ্রেমিক, সৎ এবং নির্ভীক মানুষ। তিনি স্পষ্টবাদী ছিলেন, দেশের জন্য, মানুষের জন্য কথা বলতে কখনো পিছপা হননি। এই রাষ্ট্রকে সত্যিকারার্থে একটি জনগণের রাষ্ট্র, এ রাষ্ট্রকে একটি কল্যাণমূলক রাষ্ট্র, সাধারণ মানুষের কল্যাণের জন্য একটি সমাজ বিনির্মাণের জন্য তিনি সারাটি জীবন উৎসর্গ করে গেছেন।’
ফখরুল আরও বলেন, ‘তার চলে যাওয়া আমাদের অপূরণীয় ক্ষতি এবং যে স্থান শূন্য হলো সেটি আর কখনো পূরণ হবার নয়। তাঁর প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি ; অভিবাদন জানাচ্ছি।’

কর্নেল অলি বলেন, সরকারের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। আমরা সরকারের বিরুদ্ধেও না, কোনো দেশের বিরুদ্ধেও না। আমরা বাংলাদেশের জনগণের যে সমস্যা সেই সমস্যার সমাধান চাই।
২০ মিনিট আগে
সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণকে অপমান করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, ‘সেই অপমানের প্রতিশোধ নিতেই রাস্তায় নেমেছি।’
২৫ মিনিট আগে
দেশে প্রতিবছর ১৫ হাজারের বেশি মানুষ আত্মহত্যা করেন! অথচ এটি অনেকটাই প্রতিরোধযোগ্য জনস্বাস্থ্য সমস্যা। প্রয়োজন সময়মতো ঝুঁকি শনাক্ত ও মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন।
১ ঘণ্টা আগে
এনসিপির আহ্বায়ক বলেন, তারেক রহমানকে নির্ধারণ করতে হবে—তিনি কীভাবে ক্ষমতা থেকে চলে যাবেন? তিনি কি হেলিকপ্টারে করে পালিয়ে দেশ থেকে যাবেন, নাকি সরাসরি ক্ষমতা থেকে পদত্যাগ করবেন?
২ ঘণ্টা আগে