গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে হারের পর দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আজমত উল্লা খান। বিষয়টি নিয়ে দল ব্যবস্থা নেবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।
গতকালের নির্বাচনে ১৬ হাজার ১৯৭ ভোটে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের কাছে পরাজিত হয়েছেন নৌকার প্রার্থী। আজ শুক্রবার দিনভর নিশ্চুপ থাকার পর বিকেল ৪টার দিকে টঙ্গীর বাসভবনে গণমাধ্যমকর্মীদের সামনে তিনি কথা বলেন।
আজমত বলেন, ‘কিছু ত্রুটি ছিল ইভিএমের কারণে। অনেক লোক ভোট দিতে পারেনি। যা-ই হোক, ফলাফল যা হয়েছে আমি মেনে নিয়েছি। যিনি বিজয়ী হয়েছেন তাঁকে অভিনন্দন জানাই।’
জনগণের দেওয়া রায় মেনে নিলেও নিজের হার হজম করতে পারছেন না আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা ও পুরোনো জনপ্রতিনিধি।
তিনি বলেন, ‘আমি নির্বাচনের রায় মেনে নিয়েছি। কিছু প্রোপাগান্ডা ছিল।’ ‘দলীয় নেতা-কর্মীরা আমার সঙ্গে গাদ্দারি করেছে। নিশ্চয়ই দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।’
নির্বাচনে বেসরকারিভাবে জয়ী প্রার্থী জায়েদাকে সহযোগিতা করতে প্রস্তুত বলে ইঙ্গিত দিয়ে আজমত বলেন, ‘এখন তিনি কী ধরনের সহযোগিতা চাইবেন, সেটা তাঁর ব্যাপার। যেহেতু দলীয় প্রার্থী ছিলাম, তাই কিছু জিনিস চুলচেরা বিশ্লেষণ ও পর্যালোচনা করে আমি আমার মতামত দেব।’
অসুস্থতার কথা জানিয়ে বক্তব্য সংক্ষেপ করে আজমত বলেন, তিনি পরে বিস্তারিত জানাবেন।

সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডের মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এটিকে ‘নির্লজ্জ দলীয়করণের অশুভ ইঙ্গিত’ বলে মন্তব্য করেছেন।
৫ ঘণ্টা আগে
সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সংগঠনটি বলেছে, প্রস্তাবিত নতুন নীতিমালা বাস্তবায়িত হলে নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তিগত পছন্দ, পক্ষপাত ও স্বজনপ্রীতির সুযোগ বাড়বে
৫ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ সেপ্টেম্বর প্রবাসীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি বিএনপি কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক।
৮ ঘণ্টা আগে
সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর ৪০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আলোচনা ছাড়া সিদ্ধান্ত নেওয়া হলে সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।
১ দিন আগে